খেলা

ক্ষুদে জাদুকর মেসির টানা ৫ ম্যাচে জোড়া গোল, জয়রথ চলছেই মায়ামির

  • 6:02 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার

মেসির গোলে টানা জয় মায়ামির। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) যেন গোলের নেশায় মেতে উঠেছেন লিওনেল মেসি। মেলবোর্ন সময় দুপুরে ঘরের মাঠে ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির একক নায়ক ছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

করেছেন জোড়া গোল, গড়েছেন নতুন রেকর্ডও। এমএলএসে এটি ছিল মেসির টানা পঞ্চম ম্যাচ, যেখানে করেছেন দুটি করে গোল।

প্রতিযোগিতাটির ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোলের নজির নেই আর কোনো ফুটবলারের। ৩৮ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী এবার তা ছাড়িয়ে গেলেন।
মেসির গোলযাত্রা শুরু হয়েছিল গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে। এরপর কলম্বাস ক্রু, নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন এবং আবারও মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে দুবার করে বল জালে পাঠান তিনি।

এবার সেই ধারাবাহিকতায় ন্যাশভিলেকে করলেন শিকার।
ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইন্টার মায়ামি। অষ্টম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেস, তবে তার চিপ মারে বল অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

১৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৬৯ ফ্রি কিক গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৯তম মিনিটে হ্যারি মুখটারের হেডে সমতায় ফেরে ন্যাশভিল।

৬২ মিনিটে আবারও মেসি। এবার গোলটি আসে কিছুটা ভাগ্যজনকভাবে। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল পাস পেয়ে বক্সের ভেতর অনায়াসেই বল জালে পাঠান আর্জেন্টাইন জাদুকর। শেষ পর্যন্ত এই গোলটিই হয় ম্যাচজয়ী।

এই জয়ে এমএলএসে এখন ১৬ ম্যাচে ১৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি। তার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ন্যাশভিলের স্যাম সারিজ। মেসির অ্যাসিস্ট সংখ্যা ৭।

পরিসংখ্যানেও মায়ামি ছিল এগিয়ে। তারা গোলের উদ্দেশে ৯টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ন্যাশভিলের ৮ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি।

এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের টানা ১৫ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে গেল।

এ ম্যাচ শেষে ১৯ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা পিছিয়ে ৫ পয়েন্টে, তবে মায়ামি খেলেছে তিনটি ম্যাচ কম।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au