বিশ্ব

বাইডেন প্রশাসনের ‘উগ্রবাদ সংক্রান্ত নথি’ শিগগিরই প্রকাশের ঘোষণা তুলসি গ্যাবার্ডের

  • 3:30 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ও সাবেক কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জুলাই-

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ও সাবেক কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, বাইডেন প্রশাসনের যেসব নথিতে দেশীয় ‘চরমপন্থীদের’ বিরুদ্ধে লড়াইয়ের নামে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ রয়েছে, সেগুলো শিগগিরই প্রকাশ করা হবে।

ফ্লোরিডায় টার্নিং পয়েন্ট ইউএসএ’র এক সম্মেলনে বক্তৃতায় তুলসি বলেন, এই নথিগুলো প্রকাশের মাধ্যমে বোঝা যাবে, কীভাবে জো বাইডেনের শপথ নেওয়ার ঠিক পরদিন, ২০২১ সালের ২১ জানুয়ারি তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি স্মারকলিপি জারি করেন। এই নথিতে ‘ঘরোয়া সহিংস চরমপন্থী’ কারা, তাদের টার্গেট করার কাঠামো ঠিক করা হয়েছিল।

তুলসি আরও দাবি করেন, করোনাভাইরাস মহামারির সময় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে থাকা ব্যক্তিরা, স্কুলে টিকাদান নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করা নাগরিকদের ‘ঘরোয়া সহিংস চরমপন্থী’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

তিনি বলেন, ‘‘আমিসহ এমন অনেক মানুষ ও গোষ্ঠীকে শুধু ভিন্নমত থাকার কারণে এই তকমা দেওয়া হয়েছিল। পরে এই শ্রেণিবিন্যাস ব্যবহার করে আমেরিকানদের বাকস্বাধীনতায় সেন্সর চাপিয়ে দেওয়া হয়েছে।’’

তুলসির বক্তব্যে উঠে আসে—শিগগিরই প্রকাশিত হতে যাওয়া নথিগুলো দেখাবে, প্রশাসন কীভাবে অভ্যন্তরীণ বিরোধিতা ও মতপ্রকাশকে দমন করতে ‘চরমপন্থা’ ও ‘নিরাপত্তা’র অজুহাত ব্যবহার করেছে।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au