সর্বশেষ

কানাডার টরন্টোতে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ভারতের উদ্বেগ

  • 8:13 am - July 15, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কিছু লোক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুলাই-

কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘উৎসবের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন। খবর হিন্দুস্থান টাইমসের।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কিছু লোক। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ নামের এক নারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।

এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘টরন্টোতে রথযাত্রা চলাকালে কিছু দুষ্টচক্রের কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে আমরা দেখেছি। এই জঘন্য কাজ উৎসবের ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের চেতনার বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘আমরা কানাডার কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা আশা করি, কানাডা সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

সঙ্গনা বাজাজের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রথযাত্রার একটি অংশে রাস্তার ওপর বেশ কয়েকটি ভাঙা ডিম পড়ে রয়েছে। তিনি বলেন, ‘আমরা হতবাক হয়েছিলাম, কষ্টও পেয়েছিলাম। কিন্তু আমরা থামিনি। কারণ, ঘৃণা কখনোই বিশ্বাসকে পরাজিত করতে পারে না।’

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ রাস্তায় থাকে, তখন কোনো ঘৃণাই আমাদের কাঁপাতে পারে না।’ বাজাজ এই ঘটনাকে বর্ণবৈষম্যজনিত হামলা হিসেবে উল্লেখ করেন এবং জানান, এটি তাঁদের ব্যথিত করলেও রথযাত্রা বন্ধ করতে পারেনি। ভিডিওটি ইতিমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, রথযাত্রাটি ছিল কানাডায় ইসকনের ৫৩তম বার্ষিক রথযাত্রা। ইসকনের বর্ণনায় এটি জাঁকজমকপূর্ণ ধর্মীয় উৎসব, এখানে ভক্তরা রাস্তায় জড়ো হয়ে গান-বাজনা ও ভজন করেন।

সুত্রঃ হিন্দুস্থান টাইমস

এই শাখার আরও খবর

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au