ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে হারুন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকদের একটি দল সেখানে সাগরে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ ঢেউ ও প্রবল স্রোতের টানে কয়েকজন পর্যটক ভেসে যান। তাঁরা পানিতে হাবুডুবু খেতে থাকলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন।
স্থানীয়দের প্রচেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়। পরে নিখোঁজ পর্যটকদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হয়। বৃহস্পতিবার সকালে হারুনের মরদেহ উদ্ধার করা হলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে।
নিহত অন্য দুজন হলেন রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩)। রোহান রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মুকাররম হোসেন। তবে শহীদুল ইসলামের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নাফিসুল হক নিবিড় (২২) এবং আরও একজন পর্যটক। নিবিড়ের বাবার নাম নাবিবুর রহমান। তিনি ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ অপর পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সৈকতকর্মী মাহবুব রহমান জানান, দুর্ঘটনার পর প্রথমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে যান। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিখোঁজ পর্যটকদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে বলে তিনি জানান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au