লিড নিউজ

ট্রাম্পের হুমকিতেও ইউক্রেনে যুদ্ধ থামবে না রাশিয়া

  • 10:23 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
প্রয়োজন হলে ইউক্রেনের আরও এলাকা দখল করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন পুতিন; ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৬ জুলাই-

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বা পশ্চিমা বিশ্বের চাপ সত্ত্বেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামানোর কোনো পরিকল্পনা তার নেই। উল্টো প্রয়োজন হলে ইউক্রেনের আরও এলাকা দখল করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

পুতিনের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার অর্থনীতি ও সামরিক শক্তি এই যুদ্ধ চালিয়ে যেতে যথেষ্ট সক্ষম। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং চাপ তাকে দমিয়ে রাখতে পারবে না। এমনকি তিনি মনে করেন, দীর্ঘ মেয়াদেও রাশিয়ার এই কৌশল টিকিয়ে রাখা সম্ভব।

ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে নতুন করে প্রায় এক হাজার চারশো পনেরো বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। এটি মূলত ‘ধাপে ধাপে অগ্রগতি’ বা ‘ক্রিপিং গেইন’ কৌশলের অংশ, যার মাধ্যমে রাশিয়া সামান্য একটু করে নতুন এলাকা দখল করে ইউক্রেনকে আরও কোণঠাসা করছে।

পুতিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনায় বসতে রাজি আছেন, তবে তার নিজের শর্তে। এই শর্তগুলো হলো—ন্যাটো যাতে আর ইউক্রেনে সম্প্রসারণ না করে, ইউক্রেনকে নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, রুশ ভাষাভাষী জনগণের অধিকার সংরক্ষণের নিশ্চয়তা দিতে হবে এবং ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে আছে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে হবে। পশ্চিমা দেশগুলো এই শর্তগুলোকে অন্যায্য ও অগ্রহণযোগ্য বলে মনে করছে, কারণ এতে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা নষ্ট হবে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী পঞ্চাশ দিনের মধ্যে যদি কোনো শান্তি চুক্তি না হয়, তাহলে ২০০ শতাংশ শুল্কসহ রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্য করে নতুন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যেটি ভারতের মতো দেশগুলোর সাথেও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন ট্রাম্প, যাতে ইউক্রেন রাশিয়ার অগ্রগতি ঠেকাতে পারে।

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ভুখন্ড; ছবিঃ রয়টার্স

তবে পুতিন মনে করেন, ট্রাম্পের এই হুমকি তার কৌশলে কোনো পরিবর্তন আনবে না। তার মতে, রাশিয়া তাদের নিজস্ব শর্তেই শান্তির ব্যাপারে আলোচনা করতে আগ্রহী এবং পশ্চিমা বিশ্বের চাপ এতে কোনো কাজে আসবে না।

বিশ্লেষকরা বলছেন, একদিকে রাশিয়া ছোট ছোট এলাকা দখল করে যুদ্ধ চালিয়ে যেতে চাইছে, অন্যদিকে ট্রাম্প দ্রুত চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে চাইলেও বাস্তবে তা সহজ নয়। কারণ পুতিন তার অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। ফলে যুদ্ধের অবসান খুব শিগগিরই হবে বলে মনে করছেন না কেউ।

এই প্রেক্ষাপটে যুদ্ধ থামানোর সম্ভাবনা এখনও অনিশ্চিত। আর রাশিয়া ও পশ্চিমা দেশের মধ্যে উত্তেজনা ও অনিশ্চয়তাও অব্যাহত রয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

বিভিন্ন অভিযোগের তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।…

একই কলেজের আট হিন্দু শিক্ষকের কাছে চাঁদা দাবি, হত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে একটি কলেজের সংখ্যালঘু সম্প্রদায়ের আট শিক্ষককে মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। টাকা না দিলে শিক্ষক ও…

ছেলেকে একনজর দেখার তৃষ্ণা নিয়েই মারা গেলেন চিন্ময় প্রভুর মা

কারাগারে থাকা ছেলে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একনজর দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল মা সন্ধ্যা রাণী ধরের। অসুস্থ অবস্থায় ছেলেকে দেখতে প্যারোলে…

মাদ্রাসা নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে হিন্দু স্কুলশিক্ষক আটক

রাজশাহীর চারঘাটে মাদ্রাসা শিক্ষা ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তাঁর…

বন্যপ্রাণীর সঙ্গে নেপালের পাহাড়ি কৃষকদের টিকে থাকার লড়াই

নেপালের মধ্য-পাহাড়ি অঞ্চলের খাড়া ঢালে প্রজন্মের পর প্রজন্ম ধরে সোপান পদ্ধতিতে চাষাবাদ করে আসছেন কৃষকেরা। পাহাড়ের ঢাল কেটে তৈরি করা এসব ধাপের মতো জমিতে ভুট্টা,…

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি এবং তাঁর প্রতি মানবিক ও আইনগত সহযোগিতার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au