বাংলাদেশ

ব্লকেড কর্মসূচী তুলে নিল এনসিপি

  • 1:30 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোগো; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই-

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার পর সারা দেশে ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যে রাজপথের ব্লকেড সরিয়ে একপাশে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ জুলাই) নাহিদ ইসলামের এই আহ্বানের কথা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। –নাহিদ’

এর আগে, গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি থেকে ফেরার পথে চৌরঙ্গী মোড়ে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জে এখনো দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীদের পিছু হটানোর চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা সড়ক অবরোধ করেছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে, নইলে আন্দোলন আরও কঠোর হবে।

এনসিপির নেতাদের মধ্যে নাহিদ ইসলামসহ কয়েকজন নেতা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

রাজপথে টানটান উত্তেজনার মধ্যে নাহিদ ইসলামের পক্ষ থেকে ব্লকেড সরিয়ে একপাশে অবস্থান নেয়ার এই আহ্বান এসেছে, যাতে জনভোগান্তি কমানো যায় এবং একইসাথে আন্দোলনও চালিয়ে যাওয়া যায় বলে জানিয়েছেন দলের নেতারা।

এই শাখার আরও খবর

চুক্তি লঙ্ঘন হলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা চুক্তি নিয়ে কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, চুক্তির শর্ত বাস্তবায়নে…

রোনালদোর শেষ বিশ্বকাপ মিশনে শিরোপা স্বপ্নে উজ্জীবিত পর্তুগাল

মেলবোর্ন, ১৭ জুন- বিশ্বকাপ ২০২৬-এ নতুন আশার আলো নিয়ে মাঠে নামছে পর্তুগাল। ছয়টি বিশ্বকাপ খেলা কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।…

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক সমঝোতা চুক্তির একটি ১৪ দফার খসড়া প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া এই সমঝোতা স্মারকে যুদ্ধের অবসান, হরমুজ…

আইফোন চুরির অপবাদে ছাত্রাবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ, উত্তাল লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র…

চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় অস্ট্রেলিয়ায় ‘যুদ্ধপ্রস্তুত’ অস্ত্রভাণ্ডার গড়ছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৭ জুন- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে অস্ট্রেলিয়ায় নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার…

উগ্রপন্থীদের হুমকিতে থমকে গেল বাংলাদেশের সর্বোচ্চ শ্রীরাম মূর্তির নির্মাণ

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় শ্রীরাম মূর্তিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ৮১ ফুট উচ্চতার এই মূর্তির নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au