বিশ্ব

উদ্বোধনের আগেই পুড়ে ছাই বেলজিয়ামের টুমরোল্যান্ড ফেস্টিভ্যালের প্রধান মঞ্চ

  • 8:09 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার
সাঁজোয়া যান নিয়ে গোপালগঞ্জ এলাকায় টহল দেয় সেনা সদস্যরা। ছবি: এএফপি

মেলবোর্ন, ১৭ জুলাই-

বিশ্ববিখ্যাত টুমরোল্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বেলজিয়ামের বুম শহরে উৎসবের প্রধান মঞ্চে আগুন ধরে যায়। আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল এই ফেস্টিভ্যালের, তবে তার আগেই বৃহস্পতিবার রাতে মঞ্চে আগুন লাগে।

ভিডিও ফুটেজে দেখা যায়, মঞ্চের বিশাল কাঠামোর একাংশে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আয়োজকরা নিশ্চিত করেছেন, কেউ আহত হয়নি এবং শুক্রবার থেকেই উৎসব নির্ধারিত সময় অনুযায়ী শুরু হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মঞ্চের কিছু অংশ পুনর্নির্মাণ করতে হচ্ছে।

টুমরোল্যান্ড বিশ্বের অন্যতম বড় ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ এই উৎসবে অংশ নিতে আসেন। আগুনের ঘটনায় উদ্বেগ তৈরি হলেও আয়োজকরা জানিয়েছেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ফেস্টিভ্যালের বাকি কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি, তবে মঞ্চের নকশায় কিছুটা পরিবর্তন আনা হতে পারে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au