বিনোদন

ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের

  • 4:11 pm - July 21, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
ভারতের আলোচিত সমালোচিত মডেল উরফি জাভেদ। একের পর এক উদ্ভট পোশাকে রীতিমতো সবাইকে চমকে দেওয়াই তার নেশা। ।ভক্তদের চমকে দেয়ায় পারদর্শী এ বিতর্কিত মডেল।

তবে এ বার উরফিকে দেখে উদ্বিগ্ন ভক্তরা! ঠোট ফুলে একাকার হয়ে গেছে তার। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ‍কিছুদিন আগে চোখ, মুখ ফুলে একাকার হয়েছিল উরফির। জানা যায়, অ্যালার্জির কারণেই নাকি এমন অবস্থা হয়েছিল উরফির।  তবে, এবার ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন উরফি, সেখানে তাঁকে চেনাই দায়! ঠোঁট ফুলে চেহারাই পুরো বদলে গিয়েছে তাঁর।

একঝলকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। 

একটি সাক্ষাৎকারে উরফি জানিয়েছেন, অনেক বছর আগে তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছিলেন। সেই সময় বোটক্স করিয়েছিলেন বলেও জানা যায়। যদিও এসব বিষয়ে খোলামেলা কথা বলতে কখনও পিছপা হননি তিনি।

যে কারণে ভক্তেরাও উরফির প্রশংসা করেছেন মন খুলে। এ বার ঠোঁটের সেই ফিলার্স খুলে ফেলতেই চিকিৎসকের দ্বারস্থ উরফি। 

ডাক্তারের ক্লিনিক থেকে সেই ফিলার্স সরিয়ে ফেলার প্রক্রিয়ার একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। ঠোঁটে আগের রূপ আবারও ফিরিয়ে আনতে চাইছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটে একের পর এক সূচ ফোটানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে উরফি জানিয়েছেন, ‘আমি ফিলার্স করাচ্ছি না। বরং, আমি আগে করা ফিলার্সটা সরিয়ে ফেলছি। কারণ, সব নষ্ট হয়ে গিয়েছিল। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি তিন সপ্তাহ পর আবারও ফিলার্স করাবো। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই সবটা করব। তবে এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেব।’

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au