বিনোদন

শাকিব খানের কান্নার ছবি ভাইরাল

  • 4:13 pm - July 21, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার

হঠাৎ করেই রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার কয়েকটি স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক প্রোফাইল, সিনেমা–সংশ্লিষ্ট পেজ ও গ্রুপে শেয়ার হতে থাকে শাকিব খানের ছবিগুলো।

এর মধ্যে একটি ছবি স্যাড সিকোয়েন্সের, যেখানে শাকিব খানকে বন্দী অবস্থায় ভাত খেতে দেখা যায়। ক্লান্ত চেহারা, মুখে কষ্টের ছাপ ও চোখে পানি-ছবিটি শেয়ার করে অনেকেই তার অভিনয়ের প্রতি মনোযোগ ও পেশাদারত্বের প্রশংসা করছেন।

এই ছবিগুলোর কারিগর ফারহান রোমান। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘একজন ফটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন তার ছবি কথা বলে, আর একজন ফটোগ্রাফারের ক্যারিয়ার তখন সার্থক হয় যখন ছবির মানুষটি হয় শাকিব খান। যিনি সমস্ত আবেগ দিয়ে ছবিটাকে কথা বলায়। অভিনেতা তো তাকেই বলে যে অভিনয়কে এতোটাই বাস্তব রূপ দেয় যা দেখে মনে হয় এর থেকে চিরন্তন আবেগ, এর থেকে বাস্তব অনুভূতি হতো আর কিছুই নয়। চরিত্রে ঢুকে যাওয়া মানুষটা খেয়ালই করেনি কে তাকে ফ্রেমে বন্দী করছে কিংবা তাকে দেখছে কত শত মানুষ। এ জন্যই তিনি শাকিব খান।

ছবিগুলো দেখে ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান লিখেছেন, ‘যখন শাকিব খান পর্দায় থাকেন, তখন সেটা অভিনয় নয়, তা একপ্রকার আধিপত্য। তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে!’

ঈদে মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করে ‘তাণ্ডব’। এ ছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

এতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au