সর্বশেষ

পাকিস্তানে ইমরান খানের দলের বিক্ষোভে ব্যাপক ধরপাকড়, ১৪৪ ধারা জারি

  • 6:56 am - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
লাহোর শহরে আন্দোলনে অংশ নিতে আসা পিটিআইয়ের অন্তত ৩০ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। ছবিঃ ডন

মেলবোর্ন, ৬ আগষ্ট- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে নেতা-কর্মীরা রাজপথে নামলেও, দেশজুড়ে শুরু হয় ব্যাপক ধরপাকড়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পাঞ্জাব ও অন্যান্য প্রদেশে তৎপর হয়ে ওঠে আন্দোলন ঠেকাতে। লাহোরসহ বহু শহরে পিটিআই নেতাকর্মীদের আটক করা হয়েছে, এমনকি বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা, যাতে একাধিক ব্যক্তি একত্রিত হয়ে সভা-সমাবেশ করতে না পারে।

পিটিআই অভিযোগ করেছে, পুলিশের আচরণ ছিল দমন-পীড়নের মতো। লাহোর শহরে আন্দোলনে অংশ নিতে আসা পিটিআইয়ের অন্তত ৩০ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) ফয়সাল কামরান জানান, শহরের বিভিন্ন অংশে সড়ক অবরোধের চেষ্টা করায় এসব গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ‘বেপরোয়া ও লজ্জাজনক’ আচরণের বেশ কিছু ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পিটিআই-এর অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্রবীণ নেত্রী রেহানা দারকে পাঞ্জাব পুলিশ জোরপূর্বক টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। দলটির ভাষ্য মতে, এটি ছিল অত্যন্ত অমানবিক ও অপমানজনক।

উত্তর পাঞ্জাবে পিটিআইয়ের যুব শাখার সভাপতি রাজা শাহবাজ ভাট্টি দাবি করেছেন, পুলিশি হামলায় তিনি নিজেই আহত হয়েছেন এবং আরও অন্তত চারজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে বাহাওয়ালপুর পিটিআই শাখা জানিয়েছে, বেলুচিস্তানের কোহলু জেলায় বিক্ষোভে অংশ নিতে যাওয়া বেশ কয়েকজন কর্মীকে আগেভাগেই আটক করা হয়।

পিটিআই নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সার সোমবার জানিয়েছিলেন, আন্দোলনের ডাক আসার আগেই পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ধরপাকড় শুরু হয়েছে। তাঁর অভিযোগ, সরকারের মদদপুষ্ট পুলিশ ও প্রশাসন শান্তিপূর্ণ বিক্ষোভ বানচাল করতে পরিকল্পিতভাবে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।

পাঞ্জাবের গণমাধ্যম শাখার প্রধান শায়ান বাশির দাবি করেন, পুলিশ অন্তত ২০০টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বহু নেতা-কর্মীকে আটক করে পরে শর্তসাপেক্ষে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না পারায় ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পিটিআই। ইমরান খানের দল বলেছে, সরকারের দমন-পীড়নের জবাবে তারা আরও সংগঠিতভাবে আন্দোলন চালিয়ে যাবে।

উল্লেখ্য, রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত এক দুর্নীতির মামলায় ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে আছেন। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে ৯ মে’র সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা চলছে। তাঁর অনুপস্থিতিতেই দলটি আন্দোলনের মাধ্যমে তার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলেছে।

সুত্রঃ ডন

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au