বিশ্ব

অস্ট্রেলিয়ায় সহপাঠীর হাতে প্রাণ হারাল ১৪ বছরের কিশোরী

  • 7:29 am - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
পুলিশ এখনো নিহত কিশোরীর আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করেনি। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৬ আগষ্ট- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের লেক ম্যাককোয়ারি অঞ্চলে এক চাঞ্চল্যকর ঘটনায় ১৩ বছরের এক চীনা শিক্ষার্থীর বিরুদ্ধে ১৪ বছর বয়সী অপর এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (৫ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে, এজওয়ার্থ এলাকার ইউস্টন ক্লোজে। পুলিশ জানায়, মেয়েটিকে বুকের পাশে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে জন হান্টার হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়। পুলিশ এখনো নিহত কিশোরীর আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করেনি।

নিউ সাউথ ওয়েলস পুলিশ সুপারিনটেনডেন্ট ট্রেসি চ্যাপম্যান জানান, নিহত ও অভিযুক্ত দুই মেয়েই চীন থেকে আসা এক্সচেঞ্জ শিক্ষার্থী। মাত্র আট দিন আগে তারা এক হোস্ট পরিবারে উঠেছিল এবং একটি স্থানীয় স্কুলে পড়াশোনা করছিল। হোস্ট পরিবারটি ছিল এক মধ্যবয়সী দম্পতি।

পুলিশ জানায়, দুই শিক্ষার্থীর ১৬ আগস্ট চীনে ফেরার কথা ছিল। চ্যাপম্যান আরও জানান, হোস্ট পরিবারের নারী সদস্য হঠাৎ এক কক্ষে গোলমাল শুনে গিয়ে দেখেন এক কিশোরী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

অভিযোগ অনুযায়ী, ছুরিটি বাড়ির রান্নাঘরের ড্রয়ার থেকে নেওয়া হয়েছিল এবং সেটিই হত্যার জন্য ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে একটি অপরাধ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ‘স্ট্রাইক ফোর্স অ্যাগনেস’ নামের একটি বিশেষ দল হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে।

চ্যাপম্যান বলেন, “ভাষাগত বাধা এবং বিদেশে পরিবারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে জটিলতা রয়েছে।”
এদিকে, স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, মাত্র আট দিনের পরিচয়ে কী এমন ঘটল যে এটি হত্যাকাণ্ডে রূপ নিল।

ঘটনার পর এলাকায় চরম স্তব্ধতা নেমে এসেছে। স্থানীয় এক প্রতিবেশী ৯নিউজকে বলেন, “এটা খুবই শান্ত একটা পাড়া। এখানে এমন কিছু কখনো ঘটেনি। সবাই নিজেদের মতো চলাফেরা করে।”

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au