অস্ট্রেলিয়া

গাজায় যুদ্ধের প্রতিবাদে মেলবোর্নের সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • 6:06 pm - August 07, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
মেলবোর্ন শহরের কেন্দ্রস্থলে (সিবিডি) রাস্তার মাঝখানে বসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৭ আগষ্ট- গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ক্লাস ফেলে বিক্ষোভে নেমেছে শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেলবোর্ন শহরের কেন্দ্রস্থলে (সিবিডি) রাস্তার মাঝখানে বসে বিক্ষোভ করে তারা, যার ফলে এক চরম যানজট সৃষ্টি হয়।

৭ আগষ্ট স্থানীয় সময় দুপুর ৩টার দিকে শহরের ব্যস্ত ফ্লিন্ডার্স ও সোয়ানস্টন স্ট্রিট মোড়ে শিক্ষার্থীরা বসে পড়ে। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ৪টার আগেই কয়েকজনকে গ্রেপ্তার করতে দেখা যায় বলে জানিয়েছে ৯নিউজ। এরপর আন্দোলনকারীরা ফেডারেশন স্কয়ারের দিকে রওনা হয় বলে ঘোষণা দেন।

‘স্টুডেন্টস ফর প্যালেস্টাইন’ ও ‘ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস’ এই বিক্ষোভের আয়োজন করে। কর্মসূচি শুরু হয় দুপুর ২টায় স্টেট লাইব্রেরির সামনে থেকে। সেখান থেকে কয়েকশ শিক্ষার্থী ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনের দিকে মিছিল করে এগিয়ে যায়।

বিক্ষোভকারীরা দাবি জানায়, অস্ট্রেলিয়ার যেন আর ইসরায়েলের সঙ্গে সামরিক বাণিজ্য না থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলো যেন সামরিক খাতে গবেষণা ও বিনিয়োগ বন্ধ করে।

ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস-এর শিক্ষা সম্পাদক জেমস ম্যাকভিকার বলেন, “আমাদের রাজনীতিবিদরা গাজায় ইসরায়েলের অপরাধকে সুযোগ করে দিচ্ছে। তারা এমন বিমানের যন্ত্রাংশ পাঠাচ্ছে যা ইসরায়েলকে আকাশ থেকে সন্ত্রাস চালাতে সহায়তা করে। তাই ৭ আগস্ট আমরা নিজেরাই পদক্ষেপ নিচ্ছি।”

বিক্ষোভের কারণে ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনের আশপাশে ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিস ফেরা মানুষের ভোগান্তি চরমে ওঠে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au