লিড নিউজ

বাংলাদেশে দুই দিনে প্রকাশ্যে পাঁচজন খুন

  • 4:22 pm - August 08, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
সারাদেশে গত দুইদিনে (৬ ও ৭ আগস্ট) প্রকাশ্যে ছুরিকাঘাত ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত পাঁচজনকে হত্যা করা হয়েছে। ছবিঃ প্রতিকী

মেলবোর্ন, ৮ আগষ্ট- সারাদেশে গত দুইদিনে (৬ ও ৭ আগস্ট) প্রকাশ্যে ছুরিকাঘাত ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত পাঁচজনকে হত্যা করা হয়েছে। ভয়াবহভাবে এসব হত্যাকাণ্ড ঘটেছে জনসমক্ষে, কখনও দিনের আলোয় আবার কখনও ব্যস্ততম সড়কে বা দোকানের ভেতরে। নিহতদের মধ্যে রয়েছেন এক সাংবাদিক, এক ছাত্রদল কর্মী, এক ব্যবসায়ী এবং আরও দুই যুবক।

সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চৌরাস্তায়। রাত ৮টার দিকে শত শত মানুষের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহত তুহিন স্থানীয় সাংবাদিকতা করতেন।

এর আগের দিন, বুধবার (৬ আগস্ট) পঞ্চগড়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদল কর্মী। তিনি শহরের পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা এবং জহিরুল হকের ছেলে। হামলায় অংশ নেয় ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত, যারা ছুরি দিয়ে জয়কে আঘাত করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবারই আরও একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে নাটোরের লালপুরে। গোপালপুর এলাকায় চলন্ত প্রাইভেটকার থামিয়ে গলা কেটে হত্যা করা হয় সাইদুর রহমান (৩৫) নামে এক যুবককে। প্রাইভেটকারেই তাকে জবাই করে হত্যা করা হয়। প্রচণ্ড রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে নেমে তিনি সাহায্যের চেষ্টা করলেও কোথাও যেতে পারেননি। ঘটনাস্থলে পড়ে ছিল তার নিথর দেহ।

অপরদিকে মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে নিহত হন ফয়জুর রহমান রুবেল (৪২)। তিনি এফ রহমান ট্রেডিংয়ের মালিক ছিলেন। সন্ধ্যায় তিন থেকে চারজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

একই রাতে সিলেট নগরের ক্বীনব্রীজ এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ডালিম নামে এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কতোয়ালী মডেল থানার পাশের ওই এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই দিনে দেশের বিভিন্ন এলাকায় এই পাঁচটি খুনের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। জনসম্মুখে ধারালো অস্ত্র দিয়ে এভাবে একের পর এক মানুষ হত্যা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন সাধারণ মানুষ।

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au