বিশ্ব

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা

  • 4:30 pm - August 08, 2025
  • পঠিত হয়েছে:৩১ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ৮ আগষ্ট- গাজা সিটি দখলে নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্থাপিত এই প্রস্তাব অনুযায়ী, উত্তর গাজার এই গুরুত্বপূর্ণ শহর দখলে নিতে প্রস্তুতি নেবে ইসরায়েলি সেনাবাহিনী। এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন উত্তেজনার সূত্রপাত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না এলেও মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে এই সিদ্ধান্ত নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদনে বলা হয়েছে, “হামাসকে পরাজিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা।” একইসঙ্গে, যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েলের লক্ষ্য হচ্ছে আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সাধারণ বাসিন্দাদের কেন্দ্রীয় শরণার্থীশিবির ও অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া। এর মধ্যেই গাজা শহরে অবশিষ্ট হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজার মানবিক পরিস্থিতি এখনও মারাত্মক। ছবিঃ রয়টার্স

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফক্স নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল গাজার শাসনভার নিতে চায় না। তবে নিরাপত্তার স্বার্থে পুরো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “আমরা গাজা রাখতে চাই না। আমরা শুধু একটি নিরাপত্তাবলয় চাই। আমরা এখানে শাসন করতে চাই না।” তাঁর মতে, ভবিষ্যতে এটি একটি অনির্দিষ্ট তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়া হতে পারে।

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান।

এদিকে আল–জাজিরার ওয়াশিংটন সংবাদদাতা শিহাব রাত্তানসি জানিয়েছেন, গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার আভাস বিগত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনায় পরোক্ষভাবে সমর্থনও দিয়েছেন বলে দাবি করেন তিনি।

এর আগে ইসরায়েলের চ্যানেল ১২–এর একটি প্রতিবেদনে জানানো হয়, গাজা উপত্যকার পুরো অঞ্চল দখলের সিদ্ধান্ত ইতিমধ্যে গৃহীত হয়েছে। ওই প্রতিবেদনে নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, শিগগিরই গাজা দখলের পূর্ণ পরিকল্পনা ঘোষণা করা হবে।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজা অঞ্চলে মানবিক সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

সুত্রঃ টাইমস অব ইসরায়েল

এই শাখার আরও খবর

দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের, বিজেপির অস্বীকার

মেলবোর্ন, ৫ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, ফল প্রকাশের পরপরই তাদের একাধিক দলীয়…

সনাতন বিদ্যার্থী সংসদের বৃত্তি পেলেন শিক্ষার্থীরা

মেলবোর্ন, ৫ মে- হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২৫’ এর…

নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হাম, রূপ নিয়েছে মারণব্যাধির

শ্যামল সান্যাল, ঢাকা মেলবোর্ন, ৫ মে- দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক১৭ শিশুর মৃত্যু হয়েছে গতকাল সোমবার। বিস্ময়কর হলেও সত্য,গত…

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

মেলবোর্ন, ৫ মে- ইরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান(প্রজেক্ট ফ্রিডম) চলমান অবস্থায় মার্কিন জাহাজে হামলা হলে…

এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা সূত্র

মেলবোর্ন, ৫ মে- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ইরান নিয়ে সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে সেই সক্ষমতা অর্জনের সময়সীমায় বড় কোনো পরিবর্তন…

‘বিতর্কিত’ বাণিজ্য চুক্তির ফলোআপে ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধি

মেলবোর্ন, ৫ মে- যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au