বিশ্ব

সংঘাতের তিন মাস পর পাকিস্তানের ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ভারতের

  • 5:36 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১০ আগষ্ট- গত মে মাসে সামরিক সংঘাত চলার সময় পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি বড় সামরিক বিমান ভূপতিত করার দাবি করেছে ভারত। দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং আজ শনিবার এ দাবি করেন। প্রতিবেশী দেশের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের কয়েক মাস পর দেশটির পক্ষ থেকে এ ধরনের বিবৃতি এটি প্রথম। তবে ভারতের এ দাবি নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গুলি করে ২৬ পর্যটককে হত্যার পর সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তারা। চার দিন ধরে সীমান্তে এবং আকাশপথে লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।

বেঙ্গালুরু শহরে আজ এক অনুষ্ঠানে ভারতের বিমানবাহিনীর প্রধান বলেন, ‘পাকিস্তানের বেশির ভাগ বিমান ভারতের হাতে থাকা রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।’ এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। তিনি তাঁর দাবির প্রমাণ হিসেবে ইলেকট্রনিক ট্র্যাকিংয়ের ডেটা উপস্থাপন করেছেন।

পাকিস্তানের যুদ্ধবিমান ও সামরিক বিমান ভূপতিত হওয়ার বিষয়টি ইলেকট্রনিক ট্র্যাকিংয়ের ডেটা থেকে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেছেন ভারতের প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। ইলেকট্রনিক ট্র্যাকিংয়ের ডেটা বলতে রাডার, সেন্সর বা অন্যান্য যন্ত্র থেকে পাওয়া তথ্যকে বোঝায়। এসব তথ্য থেকে কোনো উড়োজাহাজের অবস্থান, গতিপথ, গতি সম্পর্কে জানা যায়।

এ পি সিং বলেন, ‘আমাদের হাতে অন্তত পাঁচটি যুদ্ধবিমান এবং একটি বড় বিমান ধ্বংস হওয়ার বিষয়ে নিশ্চিত প্রমাণ আছে।’ তিনি আরও জানান, বড় বিমানটি সম্ভবত একটি নজরদারি করছিল। এটিকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূর থেকে ভূপতিত করা হয়েছিল।

এ পি সিং আরও বলেন, ‘ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমান ভূপাতিত করার এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় রেকর্ড।’ তাঁর এ কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত দেশটির বিমানবাহিনীর কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সদস্য এবং সরকারি ও শিল্প খাতের কর্মকর্তারা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

পাকিস্তানের ভূপাতিত যুদ্ধবিমানগুলোর ধরন (টাইপ) নিয়ে কিছু জানাননি ভারতের প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। তবে, পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি বিমানঘাঁটিতে থাকা আরও কিছু এফ-১৬ যুদ্ধবিমানেও আঘাত করার দাবি করেছেন তিনি।

পাকিস্তান বিমানবাহিনীর বহরে থাকা অধিকাংশ যুদ্ধবিমান চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি। এফ-১৬ যুক্তরাষ্ট্রের তৈরি করা যুদ্ধবিমান। এদিকে ভারতের সঙ্গে গত ৭ থেকে ১০ মের সংঘাতে নিজেদের কোনো বিমান হারানোর কথা আগেই অস্বীকার করেছে পাকিস্তান।

তবে সংঘাত চলাকালেই পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের ছয়টি বিমান ধ্বংস করেছে, যার মধ্যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির একটি রাফাল যুদ্ধবিমানও রয়েছে। প্রথমে অস্বীকার করলে পরে কিছু বিমানের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে ভারত। কিন্তু ছয়টি বিমান হারানোর কথা তারা বারবার অস্বীকার করেছে।

ফ্রান্সের বিমানবাহিনীর প্রধান জেনারেল জেরোম বেল্লাঞ্জার জানিয়েছিলেন, তিনি ভারতের তিনটি যুদ্ধবিমানে হারানোর প্রমাণ পেয়েছেন। এর মধ্যে একটি রাফাল। তবে তাঁর মন্তব্য নিয়ে ভারতীয় বিমানবাহিনী কোনো মন্তব্য করেনি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au