সর্বশেষ

রাজধানীতে সেনাবাহিনীর অভিযান, সহস্রাধিক ধারালো অস্ত্র উদ্ধার

  • 6:09 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
নিউমার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে এগুলো জব্দ করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট- রাজধানীতে ধারালো অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সামুরাই ও চাপাতিসহ এগারোশ’ ধারালো অস্ত্র উদ্ধার করেন তারা। পাশাপাশি নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাতে নিউ মার্কেটের তিনটি দোকন থেকে এসব অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে মোহাম্মদপুর সেনাবাহিনীর সোহরাওয়ার্দী মেডিকেল ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন ৪৬ স্বতন্ত্র বিগ্রেড ব্যাটালিয়নের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ।

তিনি বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়। যা সন্ত্রাসীদের হাতে একটি চক্র তুলে দিচ্ছে। নিউমার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে এগুলো জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যবসায়ী সমাজের প্রতি অনুরোধ জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, আপনারা কেউ এ ধরনের সামুরাই, চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। অনেকেই এগুলো হয়তো বিভিন্ন কারণে সংগ্রহ করেন, কিন্তু দেশের বর্তমান বাস্তবতা হলো—এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। এই প্রবণতা যেকোনোভাবে বন্ধ করতে হবে।

প্রেস ব্রিফিংয়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাধারণ নগরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ আমরা কিশোর গ্যাং বন্ধ করবোই। আপনার আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au