রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?
সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…
মেলবোর্ন, ১০ আগষ্ট- সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
গত ৯ আগস্ট সিডনির থ্রিলমেরের জগন্নাথ শ্রীনিকেতনে অনুষ্ঠিত এজিএমে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হন। অনুষ্ঠানটি শুধু গত বছরের সাফল্য পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনার সুযোগই নয়, বরং সদস্যদের মধ্যে একতা ও অভিন্ন উত্তরাধিকারের অনুভূতিও জাগ্রত করে।
বিদায়ী সম্পাদক প্রশান্ত সাহা গত এক বছরের সফল কার্যক্রম, দাতব্য উদ্যোগ ও নেটওয়ার্ক শক্তিশালী করার প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি আর্থিক প্রতিবেদনও উপস্থাপন করেন, যা সংগঠনের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার প্রতিফলন।
এজিএমের মূল আকর্ষণ ছিল নতুন নির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মৃণালেন্দু দে। সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হন নিকেশ নাগ, সহ-সভাপতি নির্মল চৌধুরী, সাধারণ সম্পাদক কমল জোয়াদ্দার, কোষাধ্যক্ষ চিন্ময় কর্মকার, স্পোর্টস সেক্রেটারি বিশ্বজিত চক্রবর্তী এবং মিডিয়া ও কালচারাল সেক্রেটারি শতদল তালুকদার। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন সুবল চৌধুরী, প্রশান্ত সাহা ও প্রবীর সি মাহাতো।
নতুন সভাপতি নিকেশ নাগ বলেন, এজিএম ছিল পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের, স্মৃতি ভাগ করে নেওয়ার এবং বর্তমান শিক্ষার্থীদের সহায়তা করার উপায় খোঁজার সুযোগ। সাধারণ সম্পাদক কমল জোয়াদ্দার সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au