বিশ্ব

পৃথিবীর চেয়ে বেশি বয়সী উল্কাপিণ্ড আছড়ে পড়ল আমেরিকায়

  • 4:09 am - August 11, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
উল্কাপিণ্ডটির নাম দেওয়া হয়েছে ‘ম্যাকডোনাফ মিটিওরাইট’। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের হেনরি কাউন্টির ম্যাকডোনাফ শহরে এক অভূতপূর্ব মহাজাগতিক ঘটনা ঘটেছে। গত ২৬ জুন দিনের আলোয় আকাশে উজ্জ্বল আগুনের গোলা দেখা যায় এবং প্রবল বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে। পরে জানা যায়, সেটি ছিল একটি বিরল উল্কাপিণ্ড, যা পৃথিবীর চেয়ে প্রায় ২ কোটি বছর বেশি বয়সী। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই উল্কাপিণ্ডের বয়স আনুমানিক ৪৫৬ কোটি বছর, যেখানে পৃথিবীর বয়স প্রায় ৪৫৪ কোটি বছর।

ঘটনার দিন উল্কাপিণ্ডটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রবল গতিতে ছুটে আসে। আকাশে দেখা গেলেও এটি ধীরে ধীরে আকার ও গতি হারায়। তবুও প্রতি সেকেন্ডে অন্তত ১ কিলোমিটার গতিতে এটি ছুটে এসে একটি বাসার ছাদ ভেদ করে ভেতরে ঢোকে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শত শত মানুষ কয়েক কিলোমিটার দূর থেকেও উজ্জ্বল আলো ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ম্যাকডোনাফ শহরের একটি বাড়ির ছাদ ভেদ করে পড়া উল্কাপিণ্ডের একটি খণ্ড পরীক্ষা করেন। তারা জানিয়েছেন, উল্কাপিণ্ডটির প্রকার অনুযায়ী এর বয়স প্রায় ৪৫৬ কোটি বছর, যা পৃথিবীর চেয়ে প্রায় ২ কোটি বছর বেশি।

পরবর্তীতে বাড়ির মালিক পাওয়া উল্কাপিণ্ডের টুকরা বিজ্ঞানীদের হাতে তুলে দেন। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পরীক্ষা করে নিশ্চিত করেন, এটি ‘কন্ড্রাইট’ জাতীয় শিলাময় উল্কাপিণ্ড, যা সৌরজগতের শুরুর দিকে গঠিত হয়েছিল। গবেষক স্কট হ্যারিস বলেন, “পৃথিবীতে পড়ার আগে এই উল্কাপিণ্ডের দীর্ঘ মহাজাগতিক ইতিহাস রয়েছে। আধুনিক প্রযুক্তি ও মানুষের সচেতনতার কারণে আমরা এখন আগের চেয়ে অনেক বেশি উল্কাপিণ্ড উদ্ধার করতে পারছি।”

এই উল্কাপিণ্ডটির নাম দেওয়া হয়েছে ‘ম্যাকডোনাফ মিটিওরাইট’। এটি জর্জিয়া অঙ্গরাজ্যে উদ্ধার হওয়া ২৭তম উল্কাপিণ্ড। বাড়ির মালিক জানিয়েছেন, আঘাতের পরও ঘরের চারপাশে মহাকাশের ধুলা পাওয়া যাচ্ছে। বিজ্ঞানীরা এখন এর উপাদান, গতি ও আঘাতের ধরন নিয়ে গবেষণা করছেন।

গবেষক হ্যারিস আশা প্রকাশ করেন, এই তথ্য ভবিষ্যতে বড় আকারের উল্কাপিণ্ডের আঘাত থেকে পৃথিবীকে রক্ষায় সহায়ক হবে। তিনি সতর্ক করে বলেন, “একদিন না একদিন বড় কিছু আঘাত হানতে পারে, যা বিপর্যয় ডেকে আনবে। সেই ঝুঁকি ঠেকানোই আমাদের লক্ষ্য।”

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au