বাংলাদেশ

বন্দরের আন্দোলন থামাতে চাঁদা নিচ্ছেন এনসিপি নেতা

  • 6:45 am - August 11, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগষ্ট- চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে ৫ লাখ টাকা লেনদেনের কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে অভিযোগের মুখে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামে এক ব্যক্তি মেসেঞ্জারে নিজাম উদ্দিনের সঙ্গে কলে কথা বলছেন। কথোপকথনটি অন্য একটি ফোনে ভিডিও করা হয়। শুরুতেই আফতাব হোসেন প্রশ্ন করেন, “যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?” জবাবে নিজাম উদ্দিন বলেন, “আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?” আফতাব জবাব দেন, “হ্যাঁ ভাই।” এরপর টাকার পরিমাণ জানতে চাইলে আফতাব বলেন, “পাঁচ।” তখন নিজাম বলেন, “আন্দোলন বন্ধ করার জন্য।” আফতাব আবারও সম্মতি জানান।

কথোপকথনের একপর্যায়ে নিজাম উদ্দিন বলেন, “আরও বেশি নিতা প্রেশার দিয়ে।” আফতাব জানান, “না ভাই, আমার তো ফ্যামিলি মেম্বার, কিভাবে বলি।” পরে নিজাম প্রস্তাব দেন, “তোমরা দেখো ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে আমি এনে রোহান, মীরদেরকে কিছু দিয়ে দিলাম।” আফতাব জানতে চান, “কত?” নিজাম উত্তর দেন, “টেন। ওনাদের কাছে এত ছোট ডিমান্ড করতেছো কেন?” এরপর আফতাব জানান, বিষয়টি তিনি জানাবেন বলে ফোন রেখে দেন।

দলীয় সূত্রে জানা গেছে, আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক।

ভিডিও নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন কালের কণ্ঠ-কে বলেন, “ভিডিওটি সাত-আট মাস আগের। যিনি ভিডিও করেছেন, তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন, সেখানেই বিষয়টি পরিষ্কার হবে।” তিনি কথোপকথনের সত্যতা স্বীকার করলেও দাবি করেন, আফতাবকে জোর করে ওইভাবে কথা বলতে বাধ্য করা হয়েছিল।

অন্যদিকে আফতাব হোসেন রিফাত অভিযোগ অস্বীকার করে বলেন, “বন্দরকেন্দ্রিক ইস্যু নিয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ৩০ মে জয় নামে একজন আমাকে ফোনে ডেকে নেয় এবং ২৫-৩০ জন নিয়ে মারধর করে। এরপর তারা জোর করে নিজাম ভাইকে কল দিতে বলে এবং ভাইরাল হওয়া ভিডিওটি বানায়। আমরা সব সময় নিজাম ভাইয়ের সঙ্গে মজা করে কথা বলি। তিনি ভেবেছিলেন আমি মজা করেই চাঁদার কথা বলছি।”

 

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au