হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ১৩ আগষ্ট- ইউরোপজুড়ে আবারও তীব্র দাবদাহ শুরু হয়েছে। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচণ্ড গরমের কারণে মহাদেশজুড়ে বিভিন্ন স্থানে দাবানলও শুরু হয়েছে।
স্পেনের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, সিভিলি ও করডোবা এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। পর্তুগালের দক্ষিণাঞ্চলেও তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণ ইউরোপের বিভিন্ন স্থানে দাবানল জ্বলে উঠেছে। স্পেনে, মাদ্রিসের কাছে ত্রেস কান্তোস এলাকার এক বাসিন্দা দাবানলের আগুনে পুড়ে মারা গেছেন। ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে উষ্ণ বাতাস বইছে, যা আগুনকে আরও উসকে দিচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দাবানল নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলস চেষ্টা চালাচ্ছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “আমরা ভয়াবহ দাবানলের মধ্যে রয়েছি। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাই।” স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম স্পেনে প্রায় ৩০টি সক্রিয় দাবানল জ্বলছে। ইউনেসকোর তালিকাভুক্ত প্রাচীন স্বর্ণখনি ‘লাস মেদুলাস’-এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কাস্তিল ও লিয়ন এলাকা থেকে প্রায় ৪ হাজার এবং আন্দালুসিয়ার হোটেল ও আবাসিক এলাকায় আরও ২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
পর্তুগালে তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। ১৪টি এয়ারক্রাফট ও প্রায় ১ হাজার ৩০০ ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভাতে মাঠে কাজ করছেন। তবে আগুনের তীব্রতা এত বেশি যে কিছু ওয়াটার বোম্বার বিকল হয়ে পড়েছে। সাহায্য হিসেবে মরক্কো দুটি উড়োজাহাজ পাঠিয়েছে।
ইতালিতে তীব্র গরমে এক শিশু মারা গেছে। রোম, মিলান, ফ্লোরেন্সসহ অন্তত ১০টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গ্রিসে দেড় শতাধিক স্থানে দাবানল পেড়েছে। শুষ্ক বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের প্রায় ৫ হাজার কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে কাজ কঠিন হচ্ছে। পর্যটন দ্বীপ জাকিন্থস থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আগুনে বহু বাড়ি-ঘর ও যানবাহন পুড়েছে।
তুরস্কেও বড়সড় দাবানল হয়েছে, তবে সবকটিই এখন নিয়ন্ত্রণে এসেছে। আলবানিয়াতেও অনেক মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। এদিকে, যুক্তরাজ্যের লন্ডনে তীব্র গরমের মধ্যে গত মঙ্গলবার দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। দুই অগ্নিকাণ্ডে প্রায় ১৭ একর জমি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au