লিড নিউজ

রেলপথের পর এবার শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

  • 5:46 pm - August 14, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সিরাজগঞ্জ মহাসড়কের পশ্চিমপাড়ে অবরোধ শুরু হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও তীব্র করেছে। রেলপথ অবরোধের পর এবার তারা যমুনা সেতু অবরোধ করেছে, ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে সিরাজগঞ্জ মহাসড়কের পশ্চিমপাড়ে অবরোধ শুরু হয়। যমুনা সেতু দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। অবরোধের কারণে সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে, যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে তারা সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করে। এতে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং উভয় প্রান্তে ছয়টি ট্রেন আটকে পড়ে—এর মধ্যে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ সতর্ক করেন, অবরোধ দীর্ঘ হলে শিডিউলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রতিষ্ঠার নয় বছরেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শুরু হয়নি, যা শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য দুর্ভোগের কারণ। এর আগে তারা ১০ আগস্ট হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ করে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন, কিন্তু সরকারের কোনো সাড়া না পেয়ে রেল ও সেতু অবরোধে নেমেছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে তারা একটানা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছিল, যা সরকারের প্রতিশ্রুতির পর স্থগিত হয়। কিন্তু ছয় মাসেও অগ্রগতি না হওয়ায় ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে আন্দোলন শুরু হয়। এরপর থেকে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, পথ নাটক, শেকল ভাঙার গান, প্রতীকী ক্লাস ও নবীনবরণসহ নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

এই শাখার আরও খবর

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au