বাংলাদেশ

গোপালগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলা

  • 7:46 am - August 16, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
গুরুতর আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েলের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শিল্পকলার সামনে ঘটে এই ঘটনা। এতে গুরুতর আহত সাংবাদিককে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি প্রকাশিত এক সংবাদের জেরে উপজেলা যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী জুয়েলের ওপর ক্ষিপ্ত ছিলেন। সেদিন সন্ধ্যায় তিনি পেশাগত কাজে উপজেলা চত্বরে গেলে শিল্পকলার সামনে পৌঁছানোর পর উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখের নির্দেশে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নিলয় হাওলাদার মোস্তফা ও যুবদল কর্মী বায়োজিদ হাওলাদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী তাকে ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা চালায়।

ঘটনার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন সিনিয়র নেতা সেখানে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ এগিয়ে এসে জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তার ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই হামলার ঘটনায় গোপালগঞ্জের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au