ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’
মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…
মেলবোর্ন, ১৯ আগষ্ট- রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ থামাতে যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ বৈঠকে বসে তিনি এ কথা বলেন।
তিন বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তার তিন দিনের মাথায় হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলো। স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া ১টার দিকে জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ট্রাম্প। পরে ওভাল অফিসে দুই প্রেসিডেন্ট পাশাপাশি বসে সাংবাদিকদের মুখোমুখি হন।
এ সময় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, যুদ্ধবিরতি না হলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি না যে যুদ্ধবিরতি দরকার। এটা ভালো বিষয় হতে পারে, তবে শান্তির জন্য অপরিহার্য নয়।” তিনি আরও যোগ করেন, কৌশলগত কারণে কোনো পক্ষ যুদ্ধবিরতি না-ও চাইতে পারে।
তবে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের এই অবস্থান পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আগের বক্তব্য থেকে আলাদা। পুতিনের সঙ্গে আলোচনার আগে এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের তিনি বলেছিলেন, দ্রুত যুদ্ধবিরতি চান এবং তাতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
আলাস্কায় প্রায় তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প ও পুতিন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে, তবে সমঝোতায় পৌঁছানো যায়নি। পুতিন বৈঠকে জানান, রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিলে যুদ্ধের ইতি ঘটতে পারে।
পুতিনের সঙ্গে আলোচনার পর এবার জেলেনস্কির সঙ্গে বসেছেন ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে আলোচনার পাশাপাশি তিনি ইউরোপীয় কমিশন, ন্যাটো এবং ইউরোপের মিত্র দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
জেলেনস্কির পাশে বসে ট্রাম্প আবারও জানান, তিনি শান্তির পক্ষে এবং চান যুদ্ধের দ্রুত অবসান হোক। তাঁর ভাষায়, “এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত, সবার জন্যই আমি এটি চাই।”
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au