সর্বশেষ

বিপিএল ফিক্সিংয়ের রির্পোট প্রকাশ আগামী সপ্তাহে

  • 3:10 am - August 20, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
এবার ফিক্সিং নিয়ে কঠোর বিসিবি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ আগস্ট-আবারও আলোচনায় বিপিএলের ফিক্সিং ইস্যু। ২০১২ সালে ফিক্সিংয়ের ভয়াল থাবায় কলঙ্কিত হয়েছিল দেশের ক্রিকেট। এক যুগ পর আবারও সেই একই সমস্যার মুখোমুখি টাইগার ক্রিকেট। বিপিএলের গত আসরে একাধিক ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি ফিক্সিংয়ে যুক্ত থাকার প্রমাণ পেয়েছে এ সম্পর্কিত তদন্ত কমিটি।

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ক্যাম্প করতে সিলেটে বাংলাদেশ দল। যাওয়ার আগে বিসিবির কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া থেকে কেবলই দেশে ফেরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন সভায়।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড কর্তাদের এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে ফিক্সিং ইস্যু উঠলে বুলবুল বলেন, ‘প্রতিবেদনটা (ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন) এখনও আসেনি। সামনের সপ্তাহে আসার কথা রয়েছে। আসার পর আমরা সিদ্ধান্ত নেব।

ক্রিকেটে ফিক্সিংয়ের মতো অপরাধ ঠেকাতে বিসিবির পদক্ষেপ সম্পর্কে বুলবুল বলেন, ‘আমরা স্যার অ্যালেক্স মার্শালের সঙ্গে শতভাগ চুক্তিবদ্ধ। আমাদের এই খেলাকে বাঁচাতে হবে। আমাদের ছেলেরা-মেয়েরা যাতে ক্রিকেট খেলে, সেটা প্রধান লক্ষ্য। এখানে আমাদের চার্টার আছে সেখানে ক্রিকেট ইন্টিগ্রেট এডুকেশন রেখেছি। দেশের যত ক্রিকেটার খেলবে, ক্রিকেটের যত অফিশিয়াল আছে তাদেরকে আমরা এই শিক্ষাটা দেব যাতে তারা জানবে বাংলাদেশের আইন, ইসলামিক আইন, ধর্মীয় আইন-মূল্যবোধ সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করব খেলাটাকে কীভাবে বাঁচানো যায়।

এদিকে, বিসিবি কর্তাদের সঙ্গে খেলোয়াড়দের বৈঠকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সেখানে উপস্থিত থাকা এক সদস্য। ক্রিকেটারদের চিকিৎসা সেবা, ভেন্যু বাড়ানোর বিষয়ে আলোচনা করার পাশাপাশি ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম কম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি নিজেই সেখানে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও একটি প্রেজেন্টেশন দেয়া হয়েছে।

এছাড়া, মিরপুর স্টেডিয়ামের কাছাকাছি একটি সুইমিংপুল স্থাপন করা যায় কিনা সেই চেষ্টার কথা হয়েছে। আগামী বছর ডিপিএলের খেলা রমজান মাসে পড়বে। তাই সাভারে খেলা অনেকের জন্যই দূরে হয়ে যায়। ঢাকার বাইরে ভেন্যু করা যায় কিনা সেই আলোচনাও হয়েছে এই বৈঠকে।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au