বাংলাদেশ

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

  • 4:51 pm - October 24, 2026
  • পঠিত হয়েছে:৫২ বার
ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। অথচ একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পোশাক আমদানি কমেছে মাত্র ৩ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ বাজারের সামগ্রিক সংকোচনের তুলনায় বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমেছে প্রায় তিন গুণ হারে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস এ চিত্র তুলে ধরেছে। সংস্থাটির সংকলিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করে আয় হয়েছে ১ হাজার ১৯৩ কোটি ইউরো। গত বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৩৫০ কোটি ইউরো। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ১৫৭ কোটি ইউরো।

শুধু রপ্তানি আয় নয়, বাংলাদেশি পোশাকের গড় রপ্তানিমূল্যও কমেছে। গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতি কেজি বাংলাদেশি পোশাকের গড় মূল্য ছিল ১৪ দশমিক ৮৭ ইউরো। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৬ ইউরোতে। ফলে রপ্তানির পরিমাণ ও পোশাকের গড় মূল্য, উভয় ক্ষেত্রেই চাপের মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত।

ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের প্রথম আট মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৬ হাজার ২৯ কোটি ইউরোর পোশাক আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৬ হাজার ২৬৯ কোটি ইউরো। অর্থাৎ এ সময়ে জোটটির মোট পোশাক আমদানি কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ।

অন্যদিকে, একই বাজারে চীনের পোশাক রপ্তানি আয় বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। দেশটির রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯৭১ কোটি ইউরোতে। এ সময়ে চীনের পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। তবে প্রতি কেজি পোশাকের গড় মূল্য কমেছে ১ দশমিক ০৪ শতাংশ।

ভিয়েতনামের ক্ষেত্রেও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দেশটির পোশাক রপ্তানি আয় বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ, যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ কোটি ইউরোতে। যদিও ভিয়েতনামের রপ্তানি করা পোশাকের পরিমাণ কমেছে ৫ দশমিক ১৩ শতাংশ, তবে প্রতি কেজি পোশাকের গড় মূল্য বেড়েছে ১০ দশমিক ১১ শতাংশ। ফলে কম পরিমাণ পোশাক রপ্তানি করেও দেশটি আয় বাড়াতে পেরেছে।

তবে আট মাসের সামগ্রিক চিত্রের মধ্যে আগস্টে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানিতে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে আমদানি মূল্য বেড়েছে শূন্য দশমিক ৭২ শতাংশ। যদিও আমদানির পরিমাণ কমেছে শূন্য দশমিক ৫৭ শতাংশ।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, ক্রেতাদের কম দামে পোশাক কেনার চাপ সব রপ্তানিকারক দেশের ওপরই রয়েছে। ভিয়েতনাম ও কম্বোডিয়া ছাড়া অধিকাংশ দেশের পোশাকের এককপ্রতি রপ্তানিমূল্য কমেছে।

মহিউদ্দিন রুবেলের মতে, চীনের আগ্রাসী বিপণন কৌশলের কারণে দেশটি ইউরোপের বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের সুযোগ বেশি কাজে লাগাচ্ছে। সামনে বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য এবং প্রতিযোগিতা সক্ষমতা অনেকটাই জ্বালানির দামের ওপর নির্ভর করবে।

সংশ্লিষ্ট তথ্য বলছে, ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমে যাওয়ার পেছনে শুধু সামগ্রিক আমদানি হ্রাস নয়, পোশাকের গড় মূল্য কমে যাওয়া এবং প্রতিযোগী দেশগুলোর অগ্রগতিও গুরুত্বপূর্ণ বিষয়। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে রপ্তানিমূল্য ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই শাখার আরও খবর

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au