ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ
ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজার এলাকায় আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, হামলার পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত, পেশাগত কিংবা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। হামলার নেপথ্যের কারণ খুঁজে বের করার পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, আসিফ আকবর দেশের সংগীতাঙ্গনের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au