সর্বশেষ

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

  • 7:00 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
এবার সাগরিকার বাড়িতে রহস্যজনক চুরি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ আগস্ট-জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে অবস্থিত বাড়িতে চুরি হয়েছে। চোর তার ঘরের তালা ভেঙে জমানো ২ লাখ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ১৪ আগস্ট রাতে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার দুপুরে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন এবং তার বাবা-মা পাশের একটি মাটির ঘরে অবস্থান করছিলেন। সাগরিকার অনুপস্থিতিতে সরকারি অর্থায়নে নির্মিত পাকাঘরটি তালা দিয়ে রাখা হয়।

সাগরিকার বাবা মো. লিটন জানান, সাগরিকার জমানো টাকা এক প্রতিবেশী ধার নিয়েছিলেন এবং ঘটনার দিনই অর্থ ফেরত দেন। সেই রাতেই ঘরের তালা ভেঙে টাকাগুলো চুরি হয়। বিষয়টি সন্দেহজনক ও রহস্যজনক মনে হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশকে জানিয়েছি তারা এসে ঘর দেখে গেছে। থানায় কয়েকবার গিয়েছি, কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। এতদিন কাউকে বিষয়টি জানাইনি। আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি।

এ বিষয়ে সাগরিকা বলেন, ঘরের তালা ভেঙে আমার পরিশ্রমের টাকা নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার জন্য লজ্জার। তাই মিডিয়াতে প্রকাশ করিনি। তবে জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছিলেন, আমরা করেছি।

তিনি আরও বলেন, টাকা নিয়েছে, কিন্তু আমার কপাল তো নিতে পারেনি। আমি সুস্থ থাকলে আবার আয় করতে পারব। কিন্তু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au