সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের নেদারল্যান্ডস দল ঘোষণা

  • 2:36 pm - August 21, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
ডাচ দলে চমকের ছড়াছড়ি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ আগস্ট-বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

তবে বাস ডে লেডে, মাইকেল লেভিটের মতো অভিজ্ঞ অলরাউন্ডার এবং আগ্রাসী ওপেনার রুলফ ফন ডার মেরওয়ার মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আসছেন না বাংলাদেশ সফরে।

তবে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে সাজানো এই ১৫ সদস্যের দলে আছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, পল ফন মিকেরেনের মতো নির্ভরযোগ্যরা।

সঙ্গে নতুন নোয়াহ ক্রোয়েস, বেন ফ্লেচার ও শারিজ আহমেদ।
আরও জায়গা পেয়েছেন তেজা নিদামানুরু, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিংঙ্গেল ও ফ্রেড ক্ল্যাসেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর।

নেদারল্যান্ডস দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো তাদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেনি।

ফলে টাইগারদের একাদশ নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি স্কোয়াড:

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিংঙ্গেল ও ফ্রেড ক্ল্যাসেন।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au