বিশ্ব

কলকাতায় ‘বাংলাদেশি’ বলে বাঙালি ছাত্রদের ওপর হামলা

  • 7:12 am - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
শিক্ষার্থীর ওপর হামলার খবর পেয়ে বাংলা জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন,২২ আগষ্ট- ভারতের কলকাতায় ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, তাঁরা বাংলায় কথা বলছিলেন বলেই ব্যবসায়ীরা তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মধ্য কলকাতার শিয়ালদহ অঞ্চলে, স্টেশনের পাশের প্রধান সেতুর কাছে। সেদিন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তাঁর বন্ধুদের নিয়ে মোবাইল ফোনের সরঞ্জাম কিনতে সেখানে যান। দোকানগুলোর মালিক ছিলেন অবাঙালি। দাম নিয়ে তর্ক শুরু হলে দোকানিরা ছাত্রদের ‘বাংলাদেশি’ ও ‘বাঙালি’ বলে অপমান করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদের অভিযোগ, তাঁরা বাংলায় কথা বলছিলেন, কিন্তু দোকানিরা শুধু হিন্দিতে কথা বলতে চাইছিলেন এবং বাংলায় কথা বলায় ক্ষুব্ধ হয়ে তাঁদের আক্রমণ করেন।

এ খবর ছড়িয়ে পড়লে বাংলা জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

পরবর্তীতে আক্রান্ত ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপক কুমার সাউ ও ইমতিয়াজ আলী নামের দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

ভারতে গত কয়েক মাস ধরে বিভিন্ন স্থানে বাঙালিদের ওপর সংগঠিত ও অসংগঠিত হামলার ঘটনা ঘটছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ বাড়ছে। যদিও কলকাতায় এ ধরনের ঘটনার খবর সচরাচর মেলেনি, তবে বুধবার রাতের এই হামলা শহরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কলকাতা পুলিশ জানিয়েছে, ছাত্রদের অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের আশঙ্কা, এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au