ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’
মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…
মেলবোর্ন, ২৫ আগষ্ট- তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। মাদুরাইয়ের পারাপাথিতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেওয়া তার বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে দেওয়া তার মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
হাজারো সমর্থকের সামনে দেওয়া বক্তব্যে বিজয় বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শেয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই—সিংহ।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে বিজয় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করেছেন এবং তার জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস তুলে ধরেছেন।
এ সময় তিনি স্পষ্ট করে দেন যে, তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কারো সঙ্গে জোটে যাবে না। বিজয়ের ভাষায়, “আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়, তেমন কারো সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।”
তার এই দৃঢ় অবস্থানকে অনেকে তামিল রাজনীতিতে একটি শক্তিশালী তৃতীয় শক্তির উত্থান হিসেবে দেখছেন। যদিও এটি রাজনীতিতে তার প্রথম দিকের পদক্ষেপ, তবুও অনেকের মতে তিনি আগামী নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের পাশাপাশি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।
তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও, এমজিআর, জয়ললিতা থেকে কামাল হাসান প্রায় সবাই জনমনে জায়গা করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার থালাপতি বিজয়ও শক্তিশালী অবস্থান নিয়ে এগোচ্ছেন।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au