‘জিস্ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা
২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…
মেলবোর্ন, ২৬ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটে ভিক্টোরিয়ার পাহাড়ি এলাকা পোরেপুনকাহ্তে। অভিযুক্ত বন্দুকধারী এখনো পলাতক থাকায় প্রায় এক হাজার মানুষের ছোট্ট এই শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত বন্দুকধারীর নাম ডেজি ফ্রিম্যান, যিনি নিজেকে “সার্বভৌম নাগরিক” বলে পরিচয় দেন। পুলিশ বলছে, তিনি ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং অত্যন্ত বিপজ্জনক।
ভিক্টোরিয়ার পুলিশ প্রধান কমিশনার মাইক বুশ এক সংবাদ সম্মেলনে জানান, নিহত দুই কর্মকর্তা হলেন ৫৯ বছর বয়সী এক গোয়েন্দা কর্মকর্তা এবং ৩৫ বছর বয়সী এক সিনিয়র কনস্টেবল। আহত পুলিশ কর্মকর্তা-ও একজন গোয়েন্দা, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কমিশনার বুশ অভিযুক্ত বন্দুকধারীর প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, “আমার বার্তা হলো—আপনি আত্মসমর্পণ করুন, যাতে সমাজ শান্তিতে থাকতে পারে এবং ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাধান হয়।” তিনি নিহত কর্মকর্তাদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান এবং সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।
সন্ধ্যার পরও পুলিশ হেলিকপ্টার আকাশে টহল চালাচ্ছে এবং দুর্গম বনের ভেতর তল্লাশি চালানো হচ্ছে। খারাপ আবহাওয়া এবং বৃষ্টি অভিযানে বিঘ্ন ঘটাচ্ছে। পুলিশ জানিয়েছে, ফ্রিম্যানের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে এবং এগুলো প্রাণঘাতী।
অভিযুক্ত বন্দুকধারী ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে পালিয়ে যায়। প্রথমে ধারণা করা হয়েছিল, তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তবে প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা জানিয়েছেন, তিনি একাই বনে প্রবেশ করেছেন।
কমিশনার বুশ বলেন, “তিনি ঠান্ডা মাথায় আমাদের দুই কর্মকর্তাকে হত্যা করেছেন। জনগণকে ঘরের ভেতরে থাকতে অনুরোধ করছি, কারণ তিনি খুবই বিপজ্জনক।”
অভিযুক্ত ডেজি ফ্রিম্যানের খোঁজে শত শত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কমিশনার বুশ এটিকে পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বলেন,
“আমাদের লক্ষ্য হলো তাকে গ্রেপ্তার করা, যাতে তিনি আইনের আওতায় আসেন এবং এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হয়।”
ঘটনার সাত ঘণ্টা পরও ফ্রিম্যান এখনো পলাতক রয়েছেন। পুলিশ বলছে, তিনি গুলির ঘটনার পর বনাঞ্চলে পালিয়ে যান এবং পরিবারের কয়েকজন সদস্যকেও সঙ্গে নিয়ে গেছেন।
সুত্রঃ নাইন নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au