সর্বশেষ

ভারত থেকে প্রচণ্ড বেগে আসছে পানি, হাজার হাজার মানুষকে সরালো পাকিস্তান

  • 6:00 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের গ্রামগুলোতে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ আগষ্ট- ভারত থেকে প্রচণ্ড বেগে নেমে আসা পানির কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নদী তীরবর্তী হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের গ্রামগুলোতে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) সর্বশেষ সতর্কবার্তায় জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও পার্শ্ববর্তী অঞ্চলে অস্বাভাবিক বর্ষণের কারণে রবি, চেনাব ও সুতলেজ নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে দেড় লাখের বেশি মানুষকে পাঞ্জাবের কাসুর, ভাওয়ালনগর এবং বিহারী জেলায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

একজন কর্মকর্তা বার্তাসংস্থা আনাদোলুকে বলেন, টানা বর্ষণের ফলে ভারতের কয়েকটি বাঁধে পানি উপচে পড়েছে। ফলে ভারত বাধ্য হয়ে পানি ছেড়ে দেয়, যার প্রভাব পড়েছে পাকিস্তানের নদীগুলোতেও। তবে এনডিএমএর মুখপাত্র জানিয়েছেন, কেবল পানি ছাড়া নয়, বরং সাম্প্রতিক ভারী বর্ষণও নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির অন্যতম কারণ।

গত রোববার ভারত পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে বন্যার সতর্কবার্তা দেয়। তারা জানায়, বাঁধ থেকে পানি ছাড়ার কারণে তাওয়াই নদীতে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। ভারতের হিমাচল প্রদেশ, কাশ্মির, পাঞ্জাব ও উত্তরাখণ্ডে টানা অস্বাভাবিক বৃষ্টিপাতের পরেই এ পানি ছেড়ে দেওয়া হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করেছিল। এরপর এই প্রথমবার দেশটি পাকিস্তানকে নদীসংক্রান্ত কোনো বিষয়ে আগাম বার্তা দিল।

সূত্র: আনাদোলু

এই শাখার আরও খবর

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au