বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার, নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ বিএনপির

  • 10:11 pm - August 27, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

মেলবোর্ন, ২৭ আগষ্ট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদীয় আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত শেষ দিনের শুনানি শেষে এ তথ্য জানান।

বেলা ১টায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত করে অনুমোদন দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।

এদিকে নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বলেন, সরকারের ভেতরে এখনও একটি মহল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে কাজ করছে। তারা চায় না জনগণের পক্ষে থাকা শক্তি ক্ষমতায় আসুক।

তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি সব ধরনের সহযোগিতা করেছে, কোনো বাধা সৃষ্টি করেনি, এমনকি বড় কোনো দাবিও তোলা হয়নি। কিন্তু এখন কিছু রাজনৈতিক মহল নিত্যনতুন দাবি তুলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি, যা সাধারণ মানুষের কাছে জটিল ও অপরিচিত।

ফখরুল বলেন, আগেই বলা হয়েছিল তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া উচিত ছিল, যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে নতুন সরকার সংস্কারের কাজ শুরু করতে পারে। কিন্তু সময়ক্ষেপণের কারণে গণতান্ত্রিক শক্তির বদলে অন্যরা সুবিধা নিচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশে এখন দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। আগে যেকোনো কাজে যেখানে এক লাখ টাকা খরচ হতো, এখন সেখানে দিতে হচ্ছে পাঁচ লাখ। নেতারাও এই দুর্নীতির জালে জড়িয়ে পড়ছেন, যা দেশের জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিএনপি মহাসচিব সতর্ক করে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তা সম্ভব নয়, কারণ মানুষ নিজের চোখে হত্যাযজ্ঞ দেখেছে। যারা সেদিন সহযোগিতা করেছিল, তারাই এখন বড় বড় কথা বলছে। এ অবস্থায় সবাইকে সজাগ থেকে দেশকে রক্ষা করতে হবে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au