সর্বশেষ

অনূর্ধ্ব ১৭ সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

  • 1:19 am - August 28, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
হিমালয়ের কণ্যাদের ৪-১ গোলে হারালো বাংলার কিশোরীরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ আগস্ট-ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে লাল-সবুজরা ৪-১ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে।

দলের হয়ে একাই তিন গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি, আরেকটি গোল যোগ করেছেন থৈনু মারমা।
ডাবল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয়বার নেপালের মুখোমুখি হয়ে একই দাপট দেখাল বাংলাদেশ।

প্রথম লড়াইয়ে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা, এদিন জিতল আরও বড় ব্যবধানে।
প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্টের পর ৩৮ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন থৈনু মারমা।

বিরতির ঠিক আগে ইনজুরি সময়ে কর্নার থেকে সমতায় ফিরলেও গোল হজম করতে হয় বাংলাদেশকে। এর আগে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন প্রীতি।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে নেপাল। তবে উল্টো ৭৬ মিনিটে কর্নার থেকে আসা বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান প্রীতি। নয় মিনিট পর আবারও জালের দেখা পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ দিকে গোলরক্ষক পরিবর্তন হলেও (ইয়ারজানের জায়গায় মেঘলা) আর কোনো পরিবর্তন আসেনি স্কোরলাইনে।

চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। তবে শিরোপার দৌড়ে থাকতে হলে পরের ম্যাচে ভারতকে হারানো ছাড়া উপায় নেই। কারণ প্রথম রাউন্ডে ভারতের কাছে হেরে কিছুটা পিছিয়ে আছে লাল-সবুজরা।

এই শাখার আরও খবর

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au