বাংলাদেশ

বুয়েটসহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে

  • 7:12 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:৪০ বার
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, বুধবার থেকেই কার্যত শাটডাউন শুরু হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবর্ন, ২৮ আগষ্ট- বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ বুয়েটে সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস ছিল না, তবে পরীক্ষার দিন হওয়ায় সব পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তা–কর্মচারীরা নিয়মিত কাজে এলেও কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে আসেননি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, বুধবার থেকেই কার্যত শাটডাউন শুরু হয়েছে।

আন্দোলনরত প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন গতকাল রাতে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করে। এর আগে মঙ্গলবার বিকেল থেকে বুয়েট শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

বুধবার সকালে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড় অবরোধ করেন। পরে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে বহু শিক্ষার্থী আহত হন।

পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আবারও শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার পর তারা সেখান থেকে সরে যান। একই রাতে শাহবাগে সংবাদ ব্রিফিংয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ জানান, আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সভা হবে। সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স কার্যকর করার ঘোষণা দেন।

চলমান আন্দোলনের কেন্দ্রীয় দাবিগুলো হলো-
১. প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের জন্য নির্দিষ্ট চাকরির ক্ষেত্র সংরক্ষণ।
২. প্রকৌশলীদের নিয়োগ ও পদোন্নতিতে কোটা ও বৈষম্য দূরীকরণ।
৩. ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au