সর্বশেষ

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেদারল্যান্ডস

  • 3:02 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯-ভারত না আসায় বিকল্প প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাসকিন আহমেদ-লিটন দাসরা এশিয়া কাপের প্রস্তুতিকে সামনে রেখে মাঠে নামতে প্রস্তুত হলেও সফরকারীদের লক্ষ্য অনেক দূরে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সিলেটে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজকে নিজেদের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানােতে প্রস্তুত ডাচরা।

মূলত এশিয়া কাপের আগে ভারতকে নিয়ে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চেয়েছিল বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগস্টে ঢাকায় আসার কথা ছিল রোহিত শর্মাদের। তবে সরকারি অনুমোদন না পাওয়ায় ভারত সফর ১৩ মাস পিছিয়ে দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর একাধিক বোর্ডের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে বিসিবি।

২৭ আগস্ট সকালে ঢাকায় পৌঁছে সিলেটে গেছেন সফরকারীরা। সেখানে ২৮ আগস্ট থেকে অনুশীলন শুরু করেছেন তারা।

বিশ্বকাপের এখনো কয়েক মাস বাকি থাকলেও কোচ রায়ান কুকের দল সিলেটের এই প্রস্তুতিকে বিশ্বকাপের অভিযাত্রার সূচনা হিসেবে দেখছে। সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বলেন, ‘বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে আমাদের প্রথম লক্ষ্য ছিল এশিয়ায় খেলার অভিজ্ঞতা অর্জন করা।

বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আমাদের জন্য একেবারেই আদর্শ প্রস্তুতি।
এবারই প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস। এর আগে সর্বশেষ ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ঢাকায় টাইগারদের বিপক্ষে মুখোমুখি হয়েছিল তারা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেললেও বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগ হয়নি।

ডাচ অধিনায়ক আরও যোগ করেন, আমাদের জন্য এটি ভীষণ রোমাঞ্চকর। বিসিবি যে সুযোগটা দিয়েছে সেটা দারুণ। বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতি যেমন হবে, তেমনি এশিয়া কাপের আগে বাংলাদেশও ভালো একটা পরীক্ষা দিতে পারবে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au