সর্বশেষ

পাকিস্তান ক্রিকেট দলকে বদলে দিতে চান নাকভি

  • 3:07 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
পিসিবি সভাপতি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ আগস্ট-লাহোরের এক জরুরি বৈঠক শেষে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বছরের মধ্যে দেশটির ক্রিকেট বদলে দেওয়ার আশ্বাস দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

১৯৯২ সালে ইমরান খানের হাত ধরে বিশ্বকাপ, ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একটা সময় বিশ্ব ক্রিকেটে দুর্দান্ত এক দল ছিল পাকিস্তান। যদিও এখন চিত্রটা একেবারেই বদলে গেছে। ক্রমশই পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। তবে, দোষটা কি কেবল ক্রিকেটারদের-ই? এসব নিয়েই দীর্ঘ বৈঠক হয় পিসিবিতে।

২০১৭ সালে সবশেষ আইসিসি ইভেন্ট জিতেছে পাকিস্তান। ইংল্যান্ডের মাটিতে পায় প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ। এরপর থেকেই ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান হারাতে থাকে পাকিস্তান দল।

বর্তমানে টেস্ট র‌্যাংঙ্কিংয়ে সপ্তম, টি-টোয়েন্টিতে অষ্টম আর ওয়ানডেতে পঞ্চম স্থানে মেন ইন গ্রিন। দীর্ঘদিন ধরে নেই কোনো বড় টুর্নামেন্টে সাফল্য। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ব্যাটারদেরও বাদ দেওয়া হয়েছে কেন্দ্রীয় চুক্তির এ ক্যাটাগরি থেকে। যা নিয়ে সমালোচনা তুঙ্গে।

সব বিষয় নিয়ে এমন সমস্যার কারণ খুঁজতে পিসিবির জরুরি বৈঠক হয়েছে লাহোরে। বোর্ড মিটিংয়ে উঠে এসেছে পাকিস্তান ক্রিকেটের নানা অসংগতি। বারবার কোচ, অধিনায়ক আর নির্বাচক পরিবর্তন নিয়ে অসন্তুষ্টি বোর্ড কর্তাদের। লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমি বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়েও হয় আলোচনা।

এছাড়া বারবার বোর্ড চেয়ারম্যান পরিবর্তনও পাকিস্তান ক্রিকেটকে পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ। ২০২১ সাল থেকে চারবার চেয়ারম্যান বদলেছে পিসিবিতে। দায়িত্ব নিয়ে প্রত্যেকেই এনেছেন পরিবর্তন। চাকরি হারিয়েছেন অনেকে। ফলে বোর্ডে ছিল অস্থিরতা।

এবার লাহোরে বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরিবর্তে নতুন করে একাডেমি চালুর ঘোষণা দিয়েছে বোর্ড। দীর্ঘমেয়াদে অধিনায়ক, কোচ আর নির্বাচক নিয়োগের প্রস্তাব দিয়েছে বোর্ড কর্তারা। নির্মাণ করা হবে হাই পারফরম্যান্স সেন্টারও। দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও এসেছে সিদ্ধান্ত।

২০২১ সালে পিসিবি সিদ্ধান্ত নেয় যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ২ ম্যাচের সিরিজও খেলবে তারা। তবে, মহসিন নাকভির বোর্ড মনে করে এতে ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেটের। এবার তাই নিয়মে পরিবর্তন আনছে। এখন থেকে দ্বিপাক্ষিক সিরিজে ৩টি করে টেস্ট,ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা বোর্ডের।

গণমাধ্যমের খবর জরুরি বৈঠক শেষে বোর্ডের কর্তারা জানায় এক বছরের মধ্যেই বড় পরিবর্তন দেখা যাবে পাকিস্তান ক্রিকেটে। তাই এখন দেখার অপেক্ষা নতুন পরিকল্পনায় কতটা সফল হয় পিসিবি।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au