বাংলাদেশ

‘মঞ্চ ৭১’-এর বৈঠকে হামলা ও আটক: প্রগতিশীল শিক্ষকদের নিন্দা

  • 8:16 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন, ২৯ আগষ্ট- ঢাকায় ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত গোলটেবিল বৈঠকে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলা ও আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে শহিদ, বীর মুক্তিযোদ্ধা এবং কোটি মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধান আজ ক্ষতবিক্ষত। অথচ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের ওপর ধারাবাহিকভাবে ন্যাক্কারজনক হামলা চালানো হচ্ছে। এতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন।

আবদুল লতিফ সিদ্দিকী ও শেখ হাফিজুর রহমান (কার্জন)। ছবি: সংগৃহীত

শিক্ষকরা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে একটি মহল সুপরিকল্পিতভাবে তৎপর হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, এমন এক পরিস্থিতিতে মঞ্চ ৭১-এর প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেড আই খান পান্নার উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক চলছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন। এ সময় উগ্র মব সৃষ্টি করে বৈঠকে হামলা চালানো হয় এবং মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ও অধ্যাপক মেসবাহ কামালসহ প্রায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়। মুক্তিযোদ্ধাদের শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

শিক্ষকরা দাবি করেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের সঙ্গে এ হামলার যোগসূত্র রয়েছে। তারা বলেন, “এই হামলা কেবল ব্যক্তিবিশেষের ওপর নয়, বরং জাতির আত্মপরিচয়, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত।”

পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী। ছবিঃ সংগৃহীত

প্রগতিশীল শিক্ষকরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আটক ব্যক্তিদের দ্রুত শর্তহীন মুক্তি দাবি করেন। বিবৃতিতে অধ্যাপক এম অহিদুজ্জামান, আনোয়ার হোসেন, নিম চন্দ্র ভৌমিক, মো. আখতারুল ইসলাম, জিনাত হুদা ও মো. আনোয়ারুল ইসলামসহ আড়াই শতাধিক শিক্ষক স্বাক্ষর করেন।

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশের রাজধানীতে অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে। ছবিঃ সংগৃহীত

অন্যদিকে, গোলটেবিল বৈঠক থেকে আটক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির নবনিযুক্ত প্রধান মো. শফিকুল ইসলাম।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au