বাংলাদেশ

আদালতের প্রতি আস্থা নেই, তাই জামিন চাননি লতিফ সিদ্দিকী

  • 6:49 pm - August 29, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর হাইকোর্টে জামিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ আগষ্ট- রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সকালে তাঁদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

আদালতে হাজির করার পর অন্যান্য আসামিরা জামিনের আবেদন করলেও লতিফ সিদ্দিকী তা করেননি।

তিনি আদালতের প্রতি আস্থা নেই জানিয়ে বলেন, “আমি কোনো আইনজীবী নিয়োগ দেব না এবং জামিন চাইব না।” তাঁর ভাষ্য, আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তাই তিনি ওকালতনামায় স্বাক্ষর করবেন না।

গ্রেপ্তার দেখানোর পর শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের হাতকড়া পরানো ছিল, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট। আসামিদের কাঠগড়ায় দাঁড় করানো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) পুলিশকে উদ্দেশ করে বলেন, “ভয়াবহ অবস্থা! বুলেটপ্রুফ জ্যাকেট খুলি?” পরে পুলিশ সদস্যরা তাঁদের জ্যাকেট খুলে দেন।

আদালতের এজলাসে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকীকে বেশ হাসিখুশি দেখা যায়। মাঝে মধ্যে তিনি পানি পান করেন ও মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। সকাল ১০টা ৫৫ মিনিটে ম্যাজিস্ট্রেট আদালতে ওঠেন। এরপর আসামিদের পক্ষ থেকে আইনজীবীরা ওকালতনামায় স্বাক্ষর নিতে গেলে লতিফ সিদ্দিকী তা প্রত্যাখ্যান করেন। অন্য আসামিরা অবশ্য স্বাক্ষর করেন।

জামিন শুনানিতে আসামিদের পক্ষ থেকে আইনজীবীরা আবেদন জানালেও রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে নেওয়ার সময় সাংবাদিকেরা লতিফ সিদ্দিকীর কাছে মন্তব্য জানতে চাইলে তিনি মাথা নাড়িয়ে জানান, কিছু বলার নেই। এরপর তাঁকেসহ অন্যদের কারাগারে পাঠানো হয়।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au