সর্বশেষ

নজরুলকে আমরা কেন সহ্য করতে পারিনি?

  • 6:45 am - August 30, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
কবি সাম্য রাইয়ান। গ্রাফিক্সঃ ওটিএন বাংলা

“জীবিত কাজী নজরুল ইসলামকে ‘কাফের-নাস্তিক-মুরতাদ’ খেতাব দিয়েছিল সমকালীন মোল্লা-মৌলভিরা; অর্ধমৃত নজরুলকে বাঙলাদেশ দিয়েছে নাগরিকত্ব, বানিয়েছে ‘জাতীয় কবি’। বাঙালি মুসলমান জীবিত প্রতিভাকে লাশে পরিণত করে, আর মৃত প্রতিভার কবরে আগরবাতি জ্বালে।” – হুমায়ুন আজাদ

কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য-সংস্কৃতির এমন এক প্রতিভা, যিনি জীবিত অবস্থায় যতটা উপেক্ষা, তিরস্কার ও হেনস্তার শিকার হয়েছেন, মৃত্যুর পর ততটাই কৃত্রিম মহিমায় আবৃত হয়েছেন। তাঁর কবিতার বিপ্লবী সুর, গান ও প্রবন্ধের মুক্তচিন্তা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নির্ভীক উচ্চারণ তাঁর সমকালীন সমাজের কাছে ছিল ভয়ের।

আজ তাঁর কবিতার আগুনকে আমরা প্রদীপে রূপান্তরিত করেছি; তাঁর বিদ্রোহকে ভক্তির ফুলে ঢেকে দিচ্ছি। অথচ সত্যিকারের নজরুলকে গ্রহণ করতে যে সাহস প্রয়োজন, তা এ সমাজের নেই—কারণ তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে শঙ্খধ্বনি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বজ্রনিনাদ।

বাঙলাদেশ রাষ্ট্র গঠনের পর তাঁকে “জাতীয় কবি” ঘোষণা করা হয়, কিন্তু তখন তিনি ছিলেন স্মৃতিভ্রংশ, কার্যত অচেতন। তাঁর জীবন্ত কণ্ঠ, তাঁর বিদ্রোহী ভাষা তখন আর শোনা যায়নি। রাষ্ট্র তাঁকে যে সম্মান দিয়েছে, তা একরকম প্রতীকী শোকাচ্ছাদন মাত্র। ভাবুন তো—যদি তিনি জীবিত থাকতেন তাঁর পূর্ণ শক্তিতে, তবে কি আমরা তাঁকে সহ্য করতে পারতাম? নাকি আবার তাঁকে দমন করার জন্যই ষড়যন্ত্র হতো, মবের আক্রমণ হতো?

আজকের বাঙলাদেশে নজরুলের কবিতা প্রায়ই আনুষ্ঠানিকতার আসরে উচ্চারিত হয়, অথচ তাঁর মূল বিদ্রোহী চেতনা, সাম্যের ডাক, ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে অবস্থান—সবই চাপা পড়ে গেছে। নজরুলকে মৃত প্রতীকে পরিণত করা হয়েছে, তাঁর জীবন্ত ভাবনা ও বিপ্লবী দিকটিকে অস্বীকার করা হয়েছে।

বাঙলাদেশ নজরুলকে জাতীয় কবি করেছে, কিন্তু তাঁর চিন্তাকে জাতীয় চেতনায় রূপান্তর করতে ব্যর্থ হয়েছে। তাঁর বিদ্রোহকে আমরা পাঠ্যবইয়ে সীমাবদ্ধ করেছি, কিন্তু জীবনে প্রয়োগ করিনি। নজরুল আজ তাই এক অপূর্ণ প্রতিশ্রুতি—যাকে আমরা স্মরণ করি, কিন্তু পালন করি না।

লেখক- কবি-প্রাবন্ধিক ও লিটল ম্যাগাজিন সম্পাদক।

এই শাখার আরও খবর

‘নিম্ন আয়ের মানুষের জন্য খেয়ে-পড়ে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে’

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজিই কেজিপ্রতি ৮০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায়…

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

টেনিস কোর্টে একাধিক সাফল্যের পর এবার ক্রীড়া প্রশাসনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। সর্বভারতীয় টেনিস সংস্থার বিশেষ ক্রীড়াব্যক্তিত্ব প্রতিনিধি…

ফেসবুকে ঘোষণার ৮ দিন পর গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুর

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাঙ্গণে শহীদ মিনারের একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার…

সামাজিক মাধ্যমে হয়রানি, আইনি পদক্ষেপ নিলেন বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব, মিথ্যা তথ্য ও হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন।…

আজ কবি সিলভিয়া প্লাথের ৯৪তম জন্মদিন

মার্কিন কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথের জন্মদিন আজ ২৭ অক্টোবর। ১৯৩২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই…

সালিশে শিক্ষককে পিটিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি হিন্দু সম্মিলন সংঘের

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ। এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au