বিশ্ব

আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত

  • 3:19 pm - October 27, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫।
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারা ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে শহরের ব্যস্ত জিএস রোডের ‘হোটেল বিলাস ইন’-এ এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যেই হোটেলের ইজারাদার ও মূল অভিযুক্ত ঘনাকান্ত গগৈকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের সময় ঘনাকান্ত গগৈয়ের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়। নিহত পাঁচজনের মধ্যে চারজন হোটেলটির মালিক পরিবারের সদস্য। অপরজন তাঁদের গ্রামের বাসিন্দা।

গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহান্ত জানান, ঘনাকান্ত গগৈ প্রায় এক বছর আগে ‘হোটেল বিলাস ইন’ ইজারা নিয়েছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের ইজারা চুক্তি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই তিনি এ হামলা চালান। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, গুলিবর্ষণের ঘটনায় মোট ছয়জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। পরে নারায়ণ দাস (৪৮) নামের আরেকজন গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সত্যেন্দ্র পাঠক (৪২) নামের আরও একজন ডান কাঁধে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আসামের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। একই সঙ্গে ঘটনার দায়ভার গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ইথিওপিয়ায় ৬০-এর বেশি খ্রিস্টান নিহতের ঘটনাকে ‘গণহত্যা’ বলল গির্জা

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে খ্রিষ্টানদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির অর্থোডক্স গির্জার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হামলায়…

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au