বাংলাদেশ

আহত নুরুল হক নুর আইসিইউতে

  • 7:11 am - August 30, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। ছবি- সংগৃহীত

মেলবোর্ন, ৩০ আগষ্ট- রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, নুরের নাকে ও চোখে আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

এর আগে রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢামেকে আনা হলে ওসিসির এক নম্বর বেডে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল হাসপাতালে গিয়ে তাকে দেখেন। এরপর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন।

শুক্রবার রাত ৯টার পর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দলটির নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়লে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায়, এতে নুর মারাত্মক আহত হন।

এর আগে সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে সাংবাদিকসহ কয়েকজন আহত হন।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au