সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে তুরস্ক

  • 8:29 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ইসরায়েল ও তুরস্কের জাতীয় পতাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ আগষ্ট- ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। একই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানকে তুর্কি বন্দর ও আকাশসীমায় নিষিদ্ধ করেছে আঙ্কারা।

শুক্রবার (২৯ আগস্ট) সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। এই কারণেই তুরস্ক শুধু বাণিজ্য বন্ধ করেনি, আকাশপথ ও সমুদ্রপথেও নিষেধাজ্ঞা দিয়েছে।

গত বছর মে মাসে তুরস্ক প্রথমবার ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছিল। তবে এবার দেশটি আরও কঠোর অবস্থান নিয়েছে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান আগেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়, গোটা মানবতার বিরুদ্ধে অপরাধ।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক শুধু গাজার মানবিক সংকট নয়, নিজেদের জাতীয় নিরাপত্তার দিকটিও বিবেচনায় রাখছে। সিরিয়ায় ইসরায়েলের সামরিক হামলাকে আঙ্কারা সরাসরি তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। তুর্কি নীতিনির্ধারকরা বিশ্বাস করেন, ইসরায়েলকে থামানো না গেলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতও হতে পারে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকরা একে গাজায় ইসরায়েলি আগ্রাসন ঠেকানোর জন্য সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে সমালোচকরা বলছেন, এতে আঙ্কারার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ দীর্ঘদিন ধরেই তুরস্ক–ইসরায়েল অর্থনৈতিক সম্পর্ক উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ ছিল।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au