সর্বশেষ

লস অ্যাঞ্জেলেসের রাস্তায় তলোয়ারবাজি, শিখ যুবককে গুলি করে হত্যা করল পুলিশ

  • 10:10 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রকাশিত ভিডিওতে গুরপ্রীতকে তলোয়ারবাজি করতে দেখা যায়। ছবি: স্ক্রিনশট

মেলবোর্ন, ৩০ আগষ্ট- ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পুলিশের গুলিতে গুরপ্রীত সিং (৩৬) নামের এক শিখ যুবক নিহত হয়েছেন। পুলিশ দাবি করছে, তিনি বড় একটি ধারালো অস্ত্র হাতে রাস্তায় আতঙ্ক ছড়াচ্ছিলেন। তবে নিহতের পরিবার ও স্থানীয় শিখ সংগঠনগুলোর বক্তব্য ভিন্ন। তাদের মতে, গুরপ্রীত ঐতিহ্যবাহী শিখ মার্শাল আর্ট গতকা অনুশীলন করছিলেন, যা পুলিশ ভুলভাবে আক্রমণাত্মক আচরণ হিসেবে ধরে নেয়।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গত ১৩ জুলাই ব্যস্ত ফিগুয়েরো স্ট্রিট ও অলিম্পিক বুলভার্দ এলাকায় গুরপ্রীত তাঁর গাড়ি মাঝরাস্তায় থামিয়ে দুই ফুট লম্বা একটি ম্যাচেট বা ‘খান্ডা’ হাতে নাচাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন ৯১১-এ ফোন করে জানান, তিনি পথচারীদের ভয় দেখাচ্ছেন।

পুলিশের ভাষ্য, ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা গুরপ্রীতকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি তা না মেনে নিজের জিহ্বা কাটার চেষ্টা করেন এবং পরে পুলিশের দিকে একটি বোতল ছুড়ে মারেন। এরপর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। গাড়ি পুলিশের একটি গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার পর গুরপ্রীত আবারো ধারালো অস্ত্র হাতে পুলিশ সদস্যদের দিকে তেড়ে যান। তখনই পুলিশ গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা বা সাধারণ মানুষ আহত হননি। ঘটনাস্থল থেকে ম্যাচেটটি জব্দ করেছে পুলিশ।

তবে গুরপ্রীতের পরিবার দাবি করেছে, তিনি কোনো হুমকি দেননি, বরং শিখ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গতকা মার্শাল আর্ট প্রদর্শন করছিলেন। লস অ্যাঞ্জেলেসের শিখ সংগঠনগুলোও বলছে, এ ঘটনা পুলিশি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে এবং এতে ধর্মীয় বৈষম্যের ছায়াও থাকতে পারে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তবে এ নিয়ে শহরের শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তারা ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au