বিশ্ব

ট্রাম্পের ভারত সফর বাতিল, তিক্ততায় ডুবছে মোদি-ট্রাম্প সম্পর্ক

  • 5:47 am - August 31, 2025
  • পঠিত হয়েছে:৩৮ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৩১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন। চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। শনিবার পত্রিকাটির অনলাইনে প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের শিরোনাম ছিল ‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনরাভেল্ড’। এতে বলা হয়েছে, ট্রাম্প গত ১৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে আশ্বাস দিয়েছিলেন যে তিনি বছরের শেষে ভারতে অনুষ্ঠিতব্য কোয়াড সম্মেলনে যোগ দেবেন। কিন্তু হালনাগাদ তথ্য অনুযায়ী, শরতে তাঁর ভারত সফর আর হচ্ছে না।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পরপরই ট্রাম্প প্রশাসন কোয়াডভুক্ত দেশগুলোর (যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছিল। তখনই ভারতের মাটিতে বছরের শেষ দিকে কোয়াড শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত হয়।

কিন্তু এর মধ্যে দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোদি-ট্রাম্প সম্পর্কের টানাপোড়েন মূলত কয়েকটি ঘটনায় বেড়েছে।

প্রথমত, ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন যে গত মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাত তাঁর মধ্যস্থতায় শেষ হয়েছিল। পাকিস্তান এই দাবিকে স্বীকৃতি দিলেও ভারত তা প্রত্যাখ্যান করে। তবু ট্রাম্প ১৭ জুন মোদির সঙ্গে ফোনালাপে আবারও সেই দাবির পুনরাবৃত্তি করেন। এতে মোদির ধৈর্যচ্যুতি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়ত, ওই মাসের শুরুতে কানাডায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্পের বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্প আগেভাগে দেশে ফেরায় বৈঠকটি বাতিল হয়ে যায়। এর পরিবর্তে ১৭ জুন ফোনালাপ হয়, যা সম্পর্ক মেরামতের বদলে আরও তিক্ত করে তোলে। ফোনালাপটি ৩৫ মিনিট স্থায়ী হয়েছিল।

এছাড়া, ওয়াশিংটন-নয়াদিল্লির টানাপোড়েন বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি। বিশেষ করে ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক দুই দেশের সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলেছে। গত বৃহস্পতিবার থেকে এ শুল্ক কার্যকর হয়।

সব মিলিয়ে, নিউইয়র্ক টাইমস মনে করছে মোদি ও ট্রাম্পের সম্পর্ক এখন আগের তুলনায় অনেক বেশি সংকটাপন্ন অবস্থায় দাঁড়িয়েছে।

সুত্রঃ নিউইয়র্ক টাইমস

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au