বাংলাদেশ

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

  • 5:44 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
খুলনায় রহস্যজনকভাবে সাংবাদিকের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দৈনিক সংবাদ প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, রোববার রাত সোয়া আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে সন্ধ্যায় স্থানীয়রা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ির পুলিশ গিয়ে নৌ পুলিশকে অবহিত করে। নৌ পুলিশ মরদেহ উদ্ধার করলে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। এ সময় র‍্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ওয়াহেদ-উজ-জামানের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। তাঁর পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au