ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’
মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…
মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে ফ্লাইট এআই-২৯১৩ নয়াদিল্লি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুনের সতর্ক সংকেত পাওয়া যায়। এ সময় যাত্রীদের আতঙ্কিত না করে দক্ষতার সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট। তিনি প্রোটোকল অনুযায়ী ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনেন।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, ‘‘ককপিট ক্রু বিমানের ডান ইঞ্জিনে অগ্নিসঙ্কেত পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ম মেনে ইঞ্জিন বন্ধ করা হয়। এরপর বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। যাত্রীদের বিকল্প বিমানে ইন্দোর পাঠানো হয়েছে।’’
সৌভাগ্যক্রমে ঘটনাটিতে কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। তবে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। তারা আরও জানায়, ‘‘যাত্রী ও ক্রুরা নিরাপত্তা সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’
বর্তমানে বিমানের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। দেশটির বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর (ডিজিসিএ) ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় বিমানে থাকা যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং পাইলট ও ক্রুদের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতায় প্রাণ রক্ষার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au