সর্বশেষ

পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

  • 11:10 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ । ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর- পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের দিয়ামের জেলায় সরকারি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকালে চিলাস শহরের থর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আছেন দুইজন পাইলট ও তিনজন কারিগরি কর্মী।

স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক গণমাধ্যমকে জানান, হেলিকপ্টারটি নতুন একটি হেলিপ্যাডে অবতরণের পরীক্ষা চালাচ্ছিল। ঠিক সেই সময়ই এটি হঠাৎ বিধ্বস্ত হয়।

দিয়ামের জেলা পুলিশের এসএসপি আবদুল হামিদ বলেন, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর। বিধ্বস্ত হওয়ার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।

যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘কারিগরি ত্রুটি’র কারণে এ ঘটনা ঘটতে পারে।

এই দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, আর পাকিস্তানের আকাশপথে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

 

এই শাখার আরও খবর

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি

মেলবোর্ন, ৩ জুলাই- প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তদেশীয় ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের…

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

মেলবোর্ন, ৩ জুলাই- ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি…

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই, শিল্পাঙ্গনে শোক

মেলবোর্ন, ৩ জুলাই- দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন…

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৩ জুলাই- চীন যেকোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে…

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au