সর্বশেষ

শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধের পথে দক্ষিণ কোরিয়া

  • 2:44 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধের পথে দক্ষিণ কোরিয়া । ছবি: রয়টার্স

মেলবোর্ন ২ সেপ্টেম্বর-দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে পাস হওয়া নতুন আইনে আগামী বছরের মার্চ থেকে শ্রেণিকক্ষে মোবাইল ফোনসহ সব ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। এর মাধ্যমে দেশটি শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন আসক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রবণতা নিয়ন্ত্রণে আনার উদ্যোগে যোগ দিল।

এএফপি জানায়, বিশ্বের অন্যতম ইন্টারনেটনির্ভর দেশ দক্ষিণ কোরিয়া সম্প্রতি স্কুলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর নানা বিধিনিষেধ আরোপ করছে। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে আইনটিতে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। সিউলের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী বা শিক্ষাগত প্রয়োজনে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

বিরোধীদল পিপল পাওয়ার পার্টির সংসদ সদস্য চো জাং-হান বিলটি উত্থাপন করেন। দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় বিষয়টি ঝুলে থাকলেও সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন মত পাল্টে জানায়— শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব এড়াতে মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ মানবাধিকার লঙ্ঘন নয়।

তবে সমালোচনা একেবারেই থেমে নেই। বামপন্থি জিনবো পার্টি বলছে, এই আইন শিক্ষার্থীদের “ডিজিটাল অধিকার ও শিক্ষার অধিকার” হরণের সমান। তাদের মতে, কিশোর-কিশোরীরা এতে দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার শেখার সুযোগ থেকে বঞ্চিত হবে।

এর আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসেও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

সব মিলিয়ে বলা যায়, দক্ষিণ কোরিয়ার এই পদক্ষেপ দেশটির শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au