সর্বশেষ

পুর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে চলছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প

  • 5:25 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
হামজার খেলা অনিশ্চিত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ সেপ্টেম্বর-৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের অনুশীলন চলছে পূর্ণোদ্যমে। ক্যাম্প শুরু হয়েছিল ১৩ আগস্ট, তবে বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার দলে যোগ দিতে দেরি করায় পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে জাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা।

তবে মাঠের অনুশীলনের চেয়ে আলোচনায় বেশি ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এই উইন্ডোতে তিনি লাল-সবুজ জার্সি গায়ে চাপাবেন কি না, সেটি এখনো অনিশ্চিত।

এ প্রসঙ্গে জাতীয় দলের স্প্যানিশ কোচ ক্যাবরেরা সরাসরি বলেন, ‘এটা ফেডারেশনের বিষয়। আমি শুধু দল প্রস্তুত করছি।
অন্যদিকে, সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ মনে করেন, হামজার অনুপস্থিতি দলকে প্রভাবিত করবে। তিনি বলেন, ‘আমাদের অনেক কিছুই শুরু হয় হামজাকে কেন্দ্র করে।

তার ব্যস্ত সূচি আছে, তারপরও আসার চেষ্টা করছে। না এলে কষ্ট হবে, তবে মানিয়ে নিতে হবে।
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, হামজার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর নেপাল সফরে যাবে। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ওই ভেন্যুতে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি, তবে প্রীতি ম্যাচে কোনো বাধা নেই।

তপু বর্মণ নেপালের পরিবেশ ও ভেন্যু নিয়ে খানিকটা শঙ্কা প্রকাশ করলেও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। তার ভাষায়, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছি। হাতে পাঁচ দিন থাকলেও সমন্বয়ের জন্য এটা যথেষ্ট।

আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। সেই ম্যাচকে সামনে রেখেই নেপালে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করছে বাফুফে। তপু বলেন, ‘নেপাল আর হংকংয়ের খেলার ধরনে মিল আছে। এই ম্যাচগুলো হংকংয়ের বিপক্ষে আমাদের প্রস্তুতিতে কাজে লাগবে।

নারী দল যেখানে নিয়মিত শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে, সেখানে পুরুষ দলের প্রতিপক্ষ ভুটান ও নেপালের মতো সমমানের দল। তবু ক্যাবরেরা ও তার শিষ্যদের লক্ষ্য, অক্টোবরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সমন্বয় ও প্রস্তুতিকে আরও শক্ত করা।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au